শপথ গ্রহণ শেষে গুলশানের বাসায় ফিরলেন মো. সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ শেষে বঙ্গভবন থেকে গুলশানের নিজ বাসায় ফিরেছেন মো. সাহাবুদ্দিন।সোমবার (২৪ এপ্রিল) বেলা

2023-04-24T12:23:43+00:00
2023-04-24T12:23:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শপথ গ্রহণ শেষে গুলশানের বাসায় ফিরলেন মো. সাহাবুদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ১২:২৩ পিএম   (ভিজিট : ১৩৪)
X

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ শেষে বঙ্গভবন থেকে গুলশানের নিজ বাসায় ফিরেছেন মো. সাহাবুদ্দিন।

সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টা ৪৮ মিনিটে বঙ্গভবন থেকে তার গাড়িবহর বের হয়।

এদিন বেলা ১১টার দিকে বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

শপথ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সামরিক-বেসামরিক আমলারা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন পেশার প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকরাও আসেন শপথগ্রহণ অনুষ্ঠানে।
 
অন্যদিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময়ের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই মেয়াদে টানা ১০ বছর দায়িত্ব পালন শেষে বঙ্গভবন ছেড়ে যাচ্ছেন আজ। দায়িত্ব হস্তান্তরের পর বঙ্গভবন ছেড়ে আবদুল হামিদ উঠবেন রাজধানীর নিকুঞ্জের ৬ লেক ড্রাইভ রোডে তার নিজের বাড়িতে। 

বাবু/পিকু





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy