মঙ্গলবার শহীদ মিনারে পঙ্কজ ভট্টাচার্যের শ্রদ্ধাঞ্জলি

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

কেন্দ্রীয় শহীদ মিনারে ঐক্য ন্যাপ সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে মঙ্গলবার

2023-04-24T14:19:05+00:00
2023-04-24T14:19:05+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মঙ্গলবার শহীদ মিনারে পঙ্কজ ভট্টাচার্যের শ্রদ্ধাঞ্জলি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ২:১৯ পিএম   (ভিজিট : ১৪৩)
X


কেন্দ্রীয় শহীদ মিনারে ঐক্য ন্যাপ সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে মঙ্গলবার (২৫ এপ্রিল)। ওইদিন সকাল সাড়ে ১০টায় শহীদ মিনার প্রাঙ্গণে তার মরদেহে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শুরু হবে। সেখান থেকে তার মরদেহের শেষকৃত্য সম্পন্নের জন্য নেওয়া হবে পোস্তগোলা শ্মশানে। 

আর সোমবার (২৪ এপ্রিল) রাতে তার মরদেহ থাকবে রাজধানীর শমরিতা হাসপাতালের হিমাগারে।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে জানানো হয়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বর্ষীয়াণ রাজনীতিক প্রয়াত পঙ্কজ ভট্টাচার্যের মরদেহে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করবে বাংলাদেশ আওয়ামী লীগ।

এর আগে রোববার রাত ১২টা ২০ মিনিটে লাইফ সাপোর্ট খুলে পঙ্কজ ভট্টাচার্যকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাজধানীর পান্থপথে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ডা. কামরুল হুদার অধীনে চিকিৎসাধীন ছিলেন পঙ্কজ ভট্টাচার্য। অবস্থা সংকটাপন্ন হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

-বাবু/এ.এস





  বিষয়:   পঙ্কজ ভট্টাচার্য  শ্রদ্ধাঞ্জলি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy