আবদুল হামিদকে রাজসিক বিদায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

টানা ১০ বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে সোমবার দুপুরে বঙ্গভবন ছেড়েছেন আবদুল হামিদ। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী

2023-04-24T15:36:57+00:00
2023-04-24T15:36:57+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
আবদুল হামিদকে রাজসিক বিদায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ৩:৩৬ পিএম   (ভিজিট : ১৩৩)
X


টানা ১০ বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে সোমবার দুপুরে বঙ্গভবন ছেড়েছেন আবদুল হামিদ। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী রাশিদা খানম।

রাজসিক বিদায় অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদকে মোটর শোভাযাত্রায় বঙ্গভবন থেকে নিয়ে যাওয়া হয় রাজধানীর নিকুঞ্জে তাঁর নিজের বাড়ি রাষ্ট্রপতি লজে।

এর আগে এদিন বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রথা অনুযায়ী শপথ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতিকে চেয়ারে বসিয়ে আনুষ্ঠানিকতা শেষ করেন বিদায়ী রাষ্ট্রপতি। পাশাপাশি রাষ্ট্রপতি কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে নতুন রাষ্ট্রপতিকে পরিচয় করিয়ে দেন আবদুল হামিদ।

এরপর ক্রেডেনশিয়াল গ্রাউন্ডে বিদায়ী রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে বঙ্গভবনের প্রধান ফটক পর্যন্ত ফুলের পাপড়ি ছড়িয়ে ও বিউগলের করুণ সুর বাজিয়ে আবদুল হামিদকে বিদায় দেওয়া হয়। এরপর তার গাড়ি বহরের যাত্রা শুরু হয়। এসময় তাকে এসকর্ট দেয় পুলিশের অশ্বারোহী দল।

কিশোরগঞ্জের সন্তান আবদুল হামিদ ২০১৩ সালের মার্চ মাসে অস্থায়ী ও ২৪ এপ্রিল প্রথম দফায় দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এরপর ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে ২১তম রাষ্ট্রপতির দায়িত্ব নেন।

-বাবু/এ.এস





  বিষয়:   আবদুল হামিদ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy