চারদিনের সফরে আগামীকাল জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চারদিনের সফরে আগামীকাল মঙ্গলবার জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তিনি বৈঠক করবেন দেশটির প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও ও

2023-04-24T18:31:04+00:00
2023-04-24T18:33:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চারদিনের সফরে আগামীকাল জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ৬:৩১ পিএম  আপডেট: ২৪.০৪.২০২৩ ৬:৩৩ পিএম  (ভিজিট : ১৫০)
X

চারদিনের সফরে আগামীকাল মঙ্গলবার জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তিনি বৈঠক করবেন দেশটির প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও ও সম্রাট নারুহিতোর সঙ্গে। অংশ নেবেন ব্যবসায়ী সম্মেলনে। দুই দেশের মধ্য সই হওয়ার কথা রয়েছে বেশকটি সমঝোতা ও চুক্তি।

 
রাজনীতি থেকে সমাজ, পররাষ্ট্র থেকে অর্থ, যে কোনো বিচারেই বাংলাদেশের আদি-অকৃত্রিম বন্ধু জাপান। যে সম্পর্কটা ৫ দশকেরও বেশি পুরনো।  
১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি স্বাধীন বাংলাদেশের সঙ্গে জাপানের যে কূটনৈতিক সম্পর্কের সূচনা তাই নতুন রূপ পায় পরের বছর পূর্ব এশিয়ার দেশটিতে বঙ্গবন্ধুর সফরে।


সম্পর্কের এ যাত্রাপথে প্রধানমন্ত্রী হিসেবে এ পর্যন্ত ৫ বার দেশটিতে সফর করেছেন শেখ হাসিনা। যার পরবর্তীটি আগামী ২৫ এপ্রিল।


চারদিনের রাষ্ট্রীয় সফরে শেখ হাসিনা বৈঠক করবেন জাপানের প্রধানমন্ত্রী ও সম্রাটের সঙ্গে। অংশ নেবেন ব্যবসায়ী সম্মেলনে। সই হতে পারে অন্তত সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক।


জাপানে বাংলাদেশের এম্বাসেডর বলেন, আমরা আশা করছি সাত-আটটি বা তারও বেশি সমঝোতা চুক্তি হতে পারে। ঢাকা থেকে আমাদের দল আসলেও কিছু কাগজ আসবে।  


সফরে প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীকে দিবেন নাগরিক সংবর্ধনা। প্রস্তুতি পর্বও প্রায় চূড়ান্ত।


বাবু/জেএম 





  বিষয়:   প্রধানমন্ত্রী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy