সংকট সমাধানে নতুন রাষ্ট্রপতির ভূমিকা চায় গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নতুন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন দলীয় আনুগত্য না করে বর্তমান রাজনৈতিক সংকট সমাধান এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি অবাধ,

2023-04-24T22:24:58+00:00
2023-04-24T22:24:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংকট সমাধানে নতুন রাষ্ট্রপতির ভূমিকা চায় গণতন্ত্র মঞ্চ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ১০:২৪ পিএম   (ভিজিট : ১৩৪)
X

নতুন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন দলীয় আনুগত্য না করে বর্তমান রাজনৈতিক সংকট সমাধান এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

আজ সোমবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চের শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মঞ্চের ঈদপরবর্তী চা চক্রে এ আশাবাদ ব্যক্ত করেন তারা।

বৈঠকে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, জেএসডির সহসভাপতি সিরাজ মিয়া এবং ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু।

বৈঠক শেষে আগামী দিনের আন্দোলনের প্রশ্নে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, আমরা যুগপৎ আন্দোলনকে আরও বেগবান করতে এবং শিগগির সেই আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিতে আন্দোলনে অংশগ্রহণকারী সব বিরোধী রাজনৈতিক শক্তিকে সাথে নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। এই ব্যাপারে আমরা যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দল এবং জোটগুলোর সাথে আলোচনা করছি। শিগগিরই তার প্রতিফলন রাজপথে দেখা যাবে।

বৈঠকে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার প্রমুখ।

বাবু/মম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy