বঙ্গভবনে নবনিযুক্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বঙ্গভবনে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার দিয়েছে গার্ড রেজিমেন্টের একটি দল।মঙ্গলবার বেলা ১১টার

2023-04-25T12:20:15+00:00
2023-04-25T12:23:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বঙ্গভবনে নবনিযুক্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ১২:২০ পিএম  আপডেট: ২৫.০৪.২০২৩ ১২:২৩ পিএম  (ভিজিট : ৯০)
X


নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বঙ্গভবনে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার দিয়েছে গার্ড রেজিমেন্টের একটি দল।

মঙ্গলবার বেলা ১১টার কিছু সময় আগে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। বঙ্গভবনের আনুষ্ঠানিকতা শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধ, ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাবেন।

সোমবার বেলা ১১টার দিকে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর রাত পৌনে ৯টার দিকে সপরিবারে বঙ্গভবনে ওঠেন নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

-বাবু/এ.এস





  বিষয়:   বঙ্গভবন  রাষ্ট্রপতি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy