জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। আজ মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে

2023-04-25T12:31:24+00:00
2023-04-25T12:31:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ১২:৩১ পিএম   (ভিজিট : ১০০)
X

সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। আজ মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এর আগে বেলা ১১টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় গার্ড রেজিমেন্টের একটি দল।

বঙ্গভবনে আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধ যান মোঃ সাহাবুদ্দিন। পরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন তিনি।

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে গতকাল সোমবার শপথ নেন মোঃ সাহাবুদ্দিন। বেলা সোয়া ১১টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মোঃ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতির পদে শপথ পাঠ করান।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সদ্য সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, মন্ত্রিপরিষদ সদস্যসহ কয়েকশ বিশিষ্ট অতিথি যোগ দেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

বাবু/পিকু





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy