২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় আড়াই কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পদ্মা সেতুতে গত ১ দিনে (২৪ ঘণ্টা) টোল আদায় হয়েছে ২ কোটি ৫৫ লাখ ৪ হাজার ৩০০ টাকা।

2023-04-25T13:14:23+00:00
2023-04-25T13:14:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় আড়াই কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ১:১৪ পিএম   (ভিজিট : ১১৯)
X


পদ্মা সেতুতে গত ১ দিনে (২৪ ঘণ্টা) টোল আদায় হয়েছে ২ কোটি ৫৫ লাখ ৪ হাজার ৩০০ টাকা। সেতুর মাওয়া টোল প্লাজা দিয়ে ১৫ হাজার ৪৭৮টি গাড়ি পদ্মা সেতু অতিক্রম করেছে। অন্যদিকে, জাজিরা প্রান্ত দিয়ে ১৮ হাজার ১৫৯টি গাড়ি পদ্মা সেতু অতিক্রম করেছে। এসময় পদ্মা সেতু দিয়ে মোট ৩৩ হাজার ৬৩৭টি গাড়ি পারাপার হয়।

আজ মঙ্গলবার সকালে পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, পদ্মা সেতু দিয়ে গত রবিবার দিবাগত রাত ১২টা থেকে সোমবার (২৪ এপ্রিল) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ সমস্ত গাড়ি পারাপার হয়েছে। এটা আমাদের প্রতি ২৪ ঘণ্টার রির্পোট। গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেলসহ মোট ৩৩ হাজার ৬৩৭টি গাড়ি পারাপার হয়। এতে মোট ২ কোটি ৫৫ লাখ ৪ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে।

ইতোমধ্যে খুলে গেছে সরকারি অফিস-আদালত। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ফলে রাজধানীমুখী বিভিন্ন মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ।

-বাবু/এ.এস





  বিষয়:   পদ্মা সেতু  টোল 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy