গ্যাসের গন্ধের ৫০-৬০টি ফোন আসে ফায়ার সার্ভিসে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার (২৪ এপ্রিল) রাতে গ্যাসের গন্ধ পাওয়ার অভিযোগ করেন এলাকাবাসী। এতে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে

2023-04-25T13:21:57+00:00
2023-04-25T13:21:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গ্যাসের গন্ধের ৫০-৬০টি ফোন আসে ফায়ার সার্ভিসে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ১:২১ পিএম   (ভিজিট : ১৮৯)
X


রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার (২৪ এপ্রিল) রাতে গ্যাসের গন্ধ পাওয়ার অভিযোগ করেন এলাকাবাসী। এতে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিষয়টি আসলে কী, তা জানতে ও জানাতে রাতে ফায়ার সার্ভিসের কাছে অন্তত ৫০-৬০টি ফোন আসে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সোমবার রাত ১০টার পর থেকে একে একে বেজে ওঠে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ফোনগুলো। নিয়ন্ত্রণ কক্ষে কর্মরতরা তখন বুঝে উঠতে পারছিলেন না হঠাৎ এতো ফোন আসছে কেন, বড় কোনো দুর্ঘটনা ঘটেছে কি না, প্রশ্ন জাগে সবার মনে।

‘কালক্ষেপণ না করে অপারেটররা ফোনগুলো রিসিভ করে কথা বলা শুরু করেন। সব কলারের মধ্যে একই আতঙ্ক, সবাই একই তথ্য দিচ্ছেন। সবাই ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে জানাচ্ছে আমার এলাকায়, আমার বাসায় গ্যাস লিকেজ হচ্ছে। এলাকায় গ্যাসের গন্ধে থাকা যাচ্ছে না, আমাদের সহযোগিতা করুন। একই সময়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমেও ফায়ার সার্ভিসের কাছে একই খবর আসতে থাকে। এভাবে গতকাল রাতে ফায়ার সার্ভিসের কাছে প্রায় ৫০-৬০টি ফোন আসে গ্যাস লিকেজের ঘটনা সংশ্লিষ্ট’, বলেন তিনি।

সোমবার রাত ১০টার পর থেকে রাজধানীর মগবাজার, ইস্কাটন, খিলগাঁও, রামপুরা, মহাখালীসহ ঢাকার অধিকাংশ এলাকায় তিতাস গ্যাসের লাইন থেকে লিকেজ হয়ে গ্যাস ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়। এতে মানুষজন আতঙ্কিত হয়ে ফায়ার সার্ভিস ও জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিয়ে সাহায্য চান।

আনোয়ারুল ইসলাম দোলন বলেন, এসব ফোন বলতে গেলে পুরো রাজধানী থেকেই এসেছে। ফোন পাওয়ার পর আমাদের কয়েকটি টিম দ্রুত বের হয়ে গ্যাস লিকেজের বিষয়টি পর্যবেক্ষণ করে। পরে এ বিষয়ে তিতাসকে জানালে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

সারারাত ফায়ার ফাইটারদের মানসিক প্রস্তুতি ছিল উল্লেখ করে তিনি বলেন, এতো এতো গ্যাস লিকেজের খবর আসার পর ফায়ার সার্ভিস নড়েচড়ে বসে। প্রতিটি স্টেশন মেসেজ দেওয়া হয় যে ‘আজ রাতে গ্যাস লিকেজ সংক্রান্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করতে হতে পারে’। খবর এলেই যেন ৩০ সেকেন্ডের কম সময়ে ইউনিট বের হতে পারে এমন প্রস্তুতি ছিলো। সারারাত রাজধানীর প্রতিটি ফায়ার স্টেশন এ বিষয়ে সতর্ক ছিল। এছাড়া ফায়ার সার্ভিসের টহল টিমও গতকাল রাতে কাজ করেছে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য।

এদিকে, মঙ্গলবার সকাল থেকে গ্যাসের গন্ধ আর পাওয়া যাচ্ছে না, লাইনের সমস্যার সমাধান হয়েছে, গ্রাহকরা এখন চুলা ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে তিতাস।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy