ঢাকায় গ্যাসে গন্ধ, সমস্যার সমাধান হওয়ার দাবি তিতাসের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকায় সোমবার রাতে ‘গ্যাসের গন্ধ’ ছড়িয়ে পড়েছিল, সমস্যাটির সমাধান করা হয়েছে বলে দাবি করেছে

2023-04-25T16:07:51+00:00
2023-04-25T16:09:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকায় গ্যাসে গন্ধ, সমস্যার সমাধান হওয়ার দাবি তিতাসের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৪:০৭ পিএম  আপডেট: ২৫.০৪.২০২৩ ৪:০৯ পিএম  (ভিজিট : ২৪০)
X


রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকায় সোমবার রাতে ‘গ্যাসের গন্ধ’ ছড়িয়ে পড়েছিল, সমস্যাটির সমাধান করা হয়েছে বলে দাবি করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক রাশেদুল আলম ইউএনবিকে বলেন, ‘আমাদের প্রযুক্তিগত দল গ্যাস পাইপলাইনে চাপ কমিয়ে সমস্যার সমাধান করেছে।’

তিনি জানান, রাত ১টার দিকে সিস্টেম কন্ট্রোলে গ্যাসের চাপ কমে যায়, যা শেষ পর্যন্ত সমস্যার সমাধান করে।

এর আগে মগবাজার, বাড্ডা, বাসাবো, ধানমন্ডি, হাজারীবাগসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা রাস্তায় গ্যাসের গন্ধের কথা জানান।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গত রাতে গ্যাসের গন্ধের খবরে আতঙ্কিত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

সূত্র : ইউএনবি

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy