বিএনপির কাছে পরীক্ষা দিতে চায় ইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপিকে নির্বাচনে অংশ নিয়ে পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি দলটির কাছে তাদের সক্ষমতার

2023-04-25T16:17:49+00:00
2023-04-25T16:17:49+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বিএনপির কাছে পরীক্ষা দিতে চায় ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৪:১৭ পিএম   (ভিজিট : ১২৩)
X


বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপিকে নির্বাচনে অংশ নিয়ে পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি দলটির কাছে তাদের সক্ষমতার পরীক্ষা দিতে সব সময় প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২৫ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির উদ্দেশে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘এ পর্যন্ত ভালো কাজ করে যাচ্ছি এবং আগামীতেও ভালো কাজ করব। আমাদের আহ্বান সব সময় থাকবে যে আপনারা (বিএনপি) নির্বাচনে অংশগ্রহণ করুন, আমাদের পরীক্ষা নিন। আপনারা তো আমাদের পরীক্ষাই নিচ্ছেন না। পরীক্ষা না নিয়েই আমরা যে অকৃতকার্য হলাম, কীভাবে আপনারা বুঝলেন? আমরা পরীক্ষা দিতে প্রস্তুত সব সময়।’

জাতীয় নির্বাচনের আগে পাঁচ সিটি ভোটে বেশিরভাগ দল অংশ নিচ্ছে না। এটা আস্থাহীনতা কি-না, এমন প্রশ্নের জবাবে সাবেক এই ইসি সচিব বলেন, ‘৩৯টি দলের স্থানীয় সরকারের নির্বাচনে... তাদের তো স্থানীয় পর্যায়ে অফিস থাকতে হবে। সব জেলায় সবগুলো দলের তো অফিস নাও থাকতে পারে।’

তাহলে বিএনপির কি অফিস নেই—এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘রাজনৈতিক কৌশল হিসেবে তারা বলেছে যে তারা নির্বাচনে অংশ নেবে না। আমাদের বলে নাই যে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা থাকায় আমরা নির্বাচনে অংশ নেব না। তারা তো বলে নাই কখনও।’ 

এটি বিএনপির রাজনৈতিক কৌশলও হতে পারে জানিয়ে আলমগীর বলেন, ‘ছোট ছোট দলের ওই রকম অফিস নাই, তাদের হয়তো যোগ্য প্রার্থী নাও থাকতে পারে। প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী নাই, হয়তো এই জন্য নাও দিতে পারে। সেটা তো তাদের ব্যাপার। বড় দলগুলো তো আসছে। বিএনপি আসেনি, এটা তো তাদের রাজনৈতিক কৌশল। এটা তো আমাদের ব্যর্থতা না। তারা কী বলেছে নির্বাচন কমিশন ব্যর্থ নির্বাচন করেছে, এজন্য আসব না?’

-বাবু/এ.এস





  বিষয়:   বিএনপি  ইসি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy