বিএনপি-জামায়াত দেশের রাজনীতিকে ধ্বংস করতে চায় : বাহাউদ্দিন নাছিম

বুলেটিন ডেস্ক

রাজনীতি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াতের রাজনীতি হলো বাংলাদেশবিরোধী রাজনীতি, সংবিধানবিরোধী রাজনীতি।

2023-04-25T23:15:59+00:00
2023-04-25T23:15:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি-জামায়াত দেশের রাজনীতিকে ধ্বংস করতে চায় : বাহাউদ্দিন নাছিম
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ১১:১৫ পিএম   (ভিজিট : ১৭৫)
X

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াতের রাজনীতি হলো বাংলাদেশবিরোধী রাজনীতি, সংবিধানবিরোধী রাজনীতি। এরা রাজনীতির নামে দাঙ্গাহাঙ্গামা করে। এরা কখনো শান্তির রাজনীতি চায় না। বাংলাদেশর গণতন্ত্র যাতে শক্তিশালী হয়, এটা তারা কখনো চায় না। তাদের চাওয়া হলো কীভাবে এ দেশের রাজনীতিকে ধ্বংস করা যায়।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় মাদারীপুরের রাজৈরের দামেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের জনসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি কোন শ্রদ্ধা নেই। তাদের শ্রদ্ধা ও আনুগত্য পাকিস্তানের রাষ্ট্রপতির প্রতি। তাই তাকে অনুরোধ করবো, তিনি পাকিস্তানে ফিরে যাক। তারা এ দেশের রাজনীতিকে বিশ্বাস করে না, বিশ্বাস করে পাকিস্তানের রাজনীতিকে।

বাহাউদ্দিন নাছিম বলেন, দেশের শান্তি ও উন্নতি ধরে রাখার জন্য অসহায়-দরিদ্র মানুষ ও সরকারের সুফল ভোগকারীরা শেখ হাসিনাকে আবারও ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটেই দেশ পরিচালনা করতে চায় আওয়ামী লীগ। এ সময় বাহাউদ্দিন নাছিম নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

পাইকপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন মিয়ার সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ, রাজৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান, রাজৈর পৌরসভার মেয়র নাজমা রশীদ প্রমুখ।

বাবু/মম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy