ফুমিও কিশিদা-শেখ হাসিনার বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশাদার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে

2023-04-26T16:13:42+00:00
2023-04-26T16:13:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুমিও কিশিদা-শেখ হাসিনার বৈঠক চলছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৪:১৩ পিএম   (ভিজিট : ১১৬)
X

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশাদার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টায় টোকিও-তে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হচ্ছে।

এর আগে সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে এখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে লাল গালিচা সংবর্ধনা ও সেরিমোনিয়াল গার্ড অব অনার প্রদান করা হয়।

শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। দুই দেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের পর এখানে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথ সংবাদ বিবৃতি দেবেন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশাদার সঙ্গে বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজপ্রাসাদে (ইমপেরিয়াল প্যালেস) জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করেন।
 
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে মঙ্গলবার (২৫ এপ্রিল) দ্বিপক্ষীয় সফরে টোকিও আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ যাত্রায় তিন দেশ সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপান সফর শেষে শুক্রবার (২৮ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোকিও থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন যাবেন। যুক্তরাষ্ট্র সফর শেষে বৃহস্পতিবার (০৪ মে) যুক্তরাজ্যের লন্ডন যাবেন প্রধানমন্ত্রী।

তিন দেশ সফর শেষে মঙ্গলবার (৯ মে) সকালে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাবু/জেএম




  বিষয়:   বৈঠক 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy