ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরেছেন সাড়ে ২৯ লাখ সিম ব্যবহারকারী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হয়েছে গত রোববার। সোমবার থেকে শুরু হয়েছে সরকারি অফিস আদালত। ঈদের ছুটি কাটিয়ে

2023-04-27T00:01:58+00:00
2023-04-27T00:01:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরেছেন সাড়ে ২৯ লাখ সিম ব্যবহারকারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ১২:০১ এএম   (ভিজিট : ১৬৪)
X

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হয়েছে গত রোববার। সোমবার থেকে শুরু হয়েছে সরকারি অফিস আদালত। ঈদের ছুটি কাটিয়ে গত চার দিনে রাজধানীতে ফিরেছেন প্রায় ২৯ লাখ ৫১ হাজার ৭৩৮ জন সিম ব্যবহারকারী। যদিও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গত আট দিনে রাজধানী ঢাকা ছেড়েছেন এক কোটি ৩১ লাখ ৫৫ হাজার ৩৭০ সিম ব্যবহারকারী। এই সময়ে রাজধানীতে ফিরেছেন ৫৩ লাখ ৪৩ হাজার ৩৪৮ জন। সে হিসেবে এখনও অর্ধেক মানুষ রাজধানীতে ফিরেনি।

বুধবার (২৬ এপ্রিল) বিকালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ এপ্রিল ঢাকা ছেড়েছে ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন গ্রাহক। ১৯ এপ্রিল ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ জন গ্রাহক, ২০ এপ্রিল ২৪ লাখ ৫৩ হাজার ৯০৯ জন, ২১ এপ্রিল সবচেয়ে বেশি গ্রাহক ঢাকা ছেড়েছে। ওইদিন ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮ জন গ্রাহক রাজধানী ছেড়ে বিভিন্ন জেলায় গিয়েছেন। ঈদের দিন ২২ এপ্রিল গিয়েছেন ১৬ লাখ ৭ হাজার ৫৪৬ জন গ্রাহক, ২৩ এপ্রিল ১২ লাখ ২৮ হাজার ৮০১ জন। ২৪ এপ্রিল ঢাকা ছেড়েছেন ৯ লাখ ৩৯ হাজার ৮০৮ জন সিম ব্যবহারকারী। আর ২৫ এপ্রিল ছেড়েছেন আট লাখ ২৬ হাজার ৯৭৫।

অন্যদিকে ১৮ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরেছেন ৫৩ লাখ ৪৩ হাজার ৩৪৮জন। এর মধ্যে ঈদের ছুটির শেষ দিন ২২ এপ্রিল রাজধানীতে ফিরেছেন ৩ লাখ ৯৯ হাজার ১৮১ জন। ২৩ এপ্রিল ফিরেছন ৪ লাখ ৯২ হাজার ৬১৯ জন, ২৪ এপ্রিল ফিরেছেন ৮ লাখ ৭৮ হাজার ৪২ জন, এবং আজ বুধবার ২৫ এপ্রিল ফিরেছেন ১১ লাখ ৮১ হাজার ৮৯৬জন।

পরিসংখ্যান অনুযায়ী, ঈদের ছুটিতে এবার সবচেয়ে বেশি ঢাকা ছেড়েছেন গ্রামীণফোনের সিম ব্যবহাকারীরা। ছুটির মধ্যে ঢাকায় বেশি ঢুকেছেন বাংলালিংক সিম ব্যবহারকারী।

মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, চাঁদরাত অর্থাৎ ২১ এপ্রিল ঢাকা ছেড়েছে সর্বোচ্চ সংখ্যক সিম ব্যবহারকারী। ওইদিন ঢাকা ছাড়া সিমের সংখ্যা ছিল ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮টি।

মোস্তাফা জব্বার জানান, এটি মূলত মোবাইল ফোনের সিমের হিসাব। কোনো ব্যক্তির হিসাব নয়। কারণ একজন ব্যক্তির একাধিক সিম থাকতে পারে। আবার কেউ কেউ আছেন, যাদের কোনো মোবাইল সিম নেই। যেমন-পরিবারের ছোট বাচ্চাদের মোবাইল কিংবা সিম থাকে না।

বাবু/মম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy