বঙ্গমাতার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বৃহস্পতিবার বনানী কবরস্থানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা

2023-04-27T17:15:23+00:00
2023-04-27T17:15:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বঙ্গমাতার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৫:১৫ পিএম   (ভিজিট : ১২৬)
X


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বৃহস্পতিবার বনানী কবরস্থানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি সেখানে কবর জিয়ারত করেন এবং ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাতে অংশ নেন।

মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর শেখ হাসিনা এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

রাষ্ট্রপতি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন। এসময় রাষ্ট্রপতির সংগে তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানাও ছিলেন।

বনানি কবরস্থানে তাদের মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল এবং ১৯৭৫ সালের অন্যান্য শহীদরা চির নিদ্রায় শায়িত রয়েছেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনা সদস্য ঠান্ডা মাথায় বঙ্গবন্ধু, তাঁর পত্নী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব, তিন পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ পরিবারের অধিকাংশ সদস্য ও আত্মীয়-স্বজনকে বর্বরোচিতভাবে হত্যা করে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর ছোট বোন শেখ রেহানা সেসময় বিদেশে থাকায় বেঁচে যান।

বাসস

-বাবু/এ.এস





  বিষয়:   বঙ্গমাতা  রাষ্ট্রপতি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy