চট্টগ্রাম-৮ আসনে ভোট গ্রহণ সম্পন্ন, বিজয়ের পথে নোমান

কামরুজ্জামান রনি, চট্টগ্রাম

রাজনীতি

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায়

2023-04-27T18:02:38+00:00
2023-04-27T18:05:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম-৮ আসনে ভোট গ্রহণ সম্পন্ন, বিজয়ের পথে নোমান
কামরুজ্জামান রনি, চট্টগ্রাম
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৬:০২ পিএম  আপডেট: ২৭.০৪.২০২৩ ৬:০৫ পিএম  (ভিজিট : ১৩০)
X

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়। এই আসনের দুইজন নির্বাচিত সংসদ সদস্যের অকাল মৃত্যুতে ৩য় বার সংসদ সদস্য নির্বাচন করতে ভোট দিয়েছে এখানকার ভোটাররা। তবে প্রধান প্রতিদ্বন্দী বিএনপি এই উপনির্বাচনে অংশ না নেয়ায় কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। ফলে ভোটের মাঠে তেমন কোন উত্তাপ দেখা যায়নি। সর্বশেষ প্রাপ্ত ভোটের ফলাফল বলছে বড় ব্যবধানে জয়ী হতে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ। 

সকাল ৮টায় বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট আ জ ম নাছির উদ্দীনকে নিয়ে ভোট দিতে আসেন। এ সময় তিনি ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এরপর দুপুরে এই কেন্দ্রে এসে ভোট দেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।

সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ বুলেটিন প্রতিনিধিরা চট্টগ্রাম শহর ও বোয়ালখালী উপজেলার অনেক গুলো কেন্দ্রে ঘুরে কোথাও কোন অপ্রিতিকর ঘটনার অভিযোগ পায়নি।  চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ের শমসের পাড়া হাজী চাঁন্দ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বায়েজিদ বোস্তামী থানার রিডার্স স্কুল, পাঁচলাইশের রহমানিয়া উচ্চ বিদ্যালয়, বহদ্দারহাটের এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দগাঁও সিডিএ পাবলিক স্কুল, জামিয়া সুন্নিয়া মাদ্রাসাসহ কয়েকটি কেন্দ্রে ঘুরে ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল একদমই কম। দুপুর দেড়টায় চট্টগ্রামের চান্দগাঁও সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে তিনটি ভোটকক্ষে দেখা যায় ভোট পড়েছে যথাক্রমে ৪, ৮ ও ২৯টি। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২৩ জন। সার্বিকভাবে অনেকটা অলস বসে থাকতে দেখা যায় নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তাদের।

অন্যদিকে কর্ণফুলী দলীর দক্ষিণ প্রান্তের বোয়ালখালী উপজেলার ভোট কেন্দ্র গুলোর চিত্র অনেকটাই নগরীর কেন্দ্র গুলোর মতন। উপজেলার শাকপুরা ইউনিয়নে উত্তর শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১১টা পর্যন্ত ভোট দিয়েছিল মাত্র ২১০ জন, সেই কেন্দ্রে মোট ভোটার ২১৫০ জন । কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার হেলাল উদ্দিন বাংলাদেশ বুলেটিনকে জানান, গত তিন ঘন্টায় এই কেন্দ্রে প্রায় ১০ শতাংশের মতো ভোট পড়েছে। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় নগরীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে শুষ্ঠ নিরোপেক্ষ ও নিরাপদ পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে মন্তব্য করেন। তিনি সাংবাদিকদের বলেন, ভোটাররা ভোট দিতে পারছে না- এরকম কোনো খবর পাওয়া যায়নি। আমাদের কাছে কোন ধরনের অভিযোগও আসেনি। খোঁজ-খবর নিয়ে দেখেছি, সব জায়গায় বিভিন্ন প্রার্থীর এজেন্টরা রয়েছে।

এদিকে ইসলামী ফ্রন্টের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদের (মোমবাতি প্রতীক) এজেন্টদের অভিযোগ, বোয়ালখালীর বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন। ভোট গ্রহণ শেষে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নগরীর চেরাগি পাহাড়স্থ অফিসে এক প্রেস ব্রিফিং করেন অধ্যক্ষ স.উ.ম. আবদুস সামাদ। তিনি চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের বিভিন্ন অনিয়মসহ ভোটের ফলাফল স্থগিত ও পুনরায় নির্বাচন দেওয়ার দাবি জানান। 

এসকল অভিযোগের বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ‘বোয়ালখালীর পোপাদিয়ায় কেন্দ্র থেকে এজেন্ট (মোমবাতি প্রতীক) বের করে দেওয়ার অভিযোগ পেয়ে যাচাই করে দেখেছি। একটি কেন্দ্রে মোমবাতির এজেন্ট নিজ থেকেই বাইরে ছিলো। তাকে ভেতরে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। 

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বাংলাদেশ বুলেটিনকে বলেন, প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো। ঈদের ছুটি থেকে অনেকেই ফেরেনি সেই সাথে দুপুরের দিকে গরমের কারণে ভোটারের উপস্থিতি একটু কম ছিলো। আমাদের টার্গেট ছিলো শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করা, ভোট গ্রহণ  আমরা সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি 

তিনি আরও বলেন, নির্বাচনকে অবাদ ও নিরাপদ করতে সবগুলো কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ডিবির মোবাইল টিমও রয়েছে। এছাড়া ৩ প্লাটুন বিজিবি ও ৩ প্লাটুন র‌্যাব মোতায়েন করা হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ ও ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির আম প্রতীকের প্রার্থী কামাল পাশা। এছাড়া স্বতন্ত্র হিসেবে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রমজান আলী। 

উপনির্বাচনে ১৯০টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়। আসনটিতে ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২। গত ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এর আগে ২০২০ সালে মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল।

বাবু/জেএম




  বিষয়:   ভোটগ্রহণ  সম্পন্ন 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy