অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে এগিয়ে নৌকা

কামরুজ্জামান রনি, চট্টগ্রাম

রাজনীতি

চট্টগ্রাম -৮ আসনের উপ নির্বাচনে ১৯০টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত পাওয়া ১৮১টি ভোট কেন্দ্রে ফলাফলে অর্ধ লক্ষাধিক অর্ধলক্ষ

2023-04-27T20:11:30+00:00
2023-04-27T20:13:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম-৮ উপনির্বাচন
অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে এগিয়ে নৌকা
কামরুজ্জামান রনি, চট্টগ্রাম
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৮:১১ পিএম  আপডেট: ২৭.০৪.২০২৩ ৮:১৩ পিএম  (ভিজিট : ১৫৯)
X

চট্টগ্রাম -৮ আসনের উপ নির্বাচনে ১৯০টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত পাওয়া ১৮১টি ভোট কেন্দ্রে ফলাফলে অর্ধ লক্ষাধিক অর্ধলক্ষ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ।  

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে বিভিন্ন কেন্দ্র থেকে সর্বশেষ প্রাপ্ত তথ্য জানানো হয়। এখন পর্যন্ত  প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ১৮১ ভোট কেন্দ্রের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদ পেয়েছেন ৬৫ হাজার ৭৭৮ ভোট, মোমবাতি প্রতীকের প্রার্থী সেহাব উদ্দিন মোহাম্মদ আবদুস সামাদ ৫ হাজার ০৪৭ ভোট এবং চেয়ার প্রতীকে সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন ১ হাজার ৮৪৩ ভোট, একতারা প্রতীকের প্রার্থী মীর মোহাম্মদ রমজান আলী পেয়েছেন ৪৭৮ ভোট, আম প্রতীকের প্রার্থী কামাল পাশা ৬৭০ ভোট। 

চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন, নারী ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন।  

বাবু/জেএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy