ঊর্ধ্বতন ১৬ পুলিশ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৯ জন ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সাতজনসহ ১৬ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে

2023-04-28T07:16:23+00:00
2023-04-28T07:16:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঊর্ধ্বতন ১৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৭:১৬ এএম   (ভিজিট : ১৭৫)
X

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৯ জন ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সাতজনসহ ১৬ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। ৯টি জেলা ও সার্কেলে তাদের বদলি করা হয়েছে।


বৃহস্পতিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।


বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথকে কুষ্টিয়া জেলায়, পুলিশ সদর দপ্তরের সিফাত-ই-রাব্বানকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‍্যাব), গাজীপুর জেলার ডা. ইন্দিতা মালাকারকে জিএমপিতে, জিএমপির রেজওয়ান আহমেদকে বরিশাল জেলায় ও সিআইডির শিকদার মো. হাসান ইমামকে এপিবিএনে বদলি করা হয়েছে।


এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে বরগুনায়, খুলনার মহসীন আল মুরাদকে কুষ্টিয়া ভেড়ামারা সার্কেলে, কুষ্টিয়া ভেড়ামারা সার্কেলের মো. আসিফ ইকবালকে খুলনায় ও র‍্যাবের উত্তম কুমার বিশ্বাসকে সিআইডিতে বদলি করা হয়েছে।

বদলি হওয়া সহকারী পুলিশ সুপারদের মধ্যে আছেন টাঙ্গাইলের সখীপুর সার্কেলের এম এম রাকীব উর রাজা। তাকে কক্সবাজারের চকরিয়া সার্কেলে বদলি করা হয়েছে।  


এ ছাড়া সিএমপির শরিফুল ইসলামকে টাঙ্গাইলের সখীপুর সার্কেলে, র‍্যাবের আব্দুল্লাহ আল মামুনকে ডিএসবিতে, ডিএমপির মোহাম্মদ মনিরুজ্জামানকে এপিবিএনে, রেলওয়ে পুলিশের মোহাম্মদ ইব্রাহিমকে রাজশাহীর সারদায়, ঢাকা আরআরএফের মো. মজিবুর রহমানকে সিআইডিতে ও ট্যুরিস্ট পুলিশের এস এম আহসান হাবীবকে ময়মনসিংহের হালুয়াঘাট সার্কেলে বদলি করা হয়েছে।


বাবু/এআর 





  বিষয়:   পুলিশ  বদলি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy