পরিবর্তন করা হচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পরিবর্তন করা হচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম। কাজের সঙ্গে নামের সামঞ্জস্যতা না থাকায় এই নাম পরিবর্তন করে রাখা হচ্ছে

2023-04-28T15:27:05+00:00
2023-04-28T15:27:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পরিবর্তন করা হচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৩:২৭ পিএম   (ভিজিট : ২৩৯)
X


পরিবর্তন করা হচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম। কাজের সঙ্গে নামের সামঞ্জস্যতা না থাকায় এই নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘বন্দর, জাহাজ ও নৌপরিবহন মন্ত্রণালয়’, ইংরেজিতে যা ‘মিনিস্ট্রি অব পোর্টস, শিপিং অ্যান্ড মেরিটাইম অ্যাফেয়ার্স’।

সম্প্রতি এই সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল। মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন পেলে নাম বদলের বিষয়টি চূড়ান্ত হবে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল বলেন, ‘মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের বিষয়টি আমরা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দিয়েছি। এখন বিষয়টি সচিব কমিটির মিটিংয়ে উঠবে।’

তিনি আরও বলেন,  আগে এই মন্ত্রণালয়ের নাম ছিল বন্দর, জাহাজ চলাচল ও নৌপরিবহন। ১৯৮৬ সালে সেই নাম পরিবর্তন করে রাখা হয়- নৌপরিবহন মন্ত্রণালয়। কিন্তু এই নামের সঙ্গে কাজের সামঞ্জস্যতা পাওয়া যায় না। বিদেশে বিভিন্ন ফোরামে কাজ করতে গিয়ে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়, নামের বিষয়ে ব্যাখ্যা দিতে হয়। তাই মন্ত্রণালয়ের নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নৌপরিবহন সচিব আরও বলেন, মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের ক্ষেত্রে একটা প্রোটোকল আছে। সেই প্রোটোকল মেনেই নাম পরিবর্তন করা হবে।

প্রসঙ্গত, এর আগে ২০২১ সালে তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ২০১৪ সালে যোগাযোগ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় করা হয়। এছাড়া পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় করা হয়েছিল।

-বাবু/এ.এস





  বিষয়:   নৌপরিবহন  মন্ত্রণালয় 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy