আজও হতে পারে ঝড়বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এপ্রিলের মতো আবহাওয়া বজায় থাকতে পারে মে মাসেও। এ সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার বেশিও হতে পারে।

2023-04-29T13:23:14+00:00
2023-04-29T13:23:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজও হতে পারে ঝড়বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ১:২৩ পিএম   (ভিজিট : ১২০)
X


এপ্রিলের মতো আবহাওয়া বজায় থাকতে পারে মে মাসেও। এ সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার বেশিও হতে পারে। এ ছাড়া বঙ্গোপসাগরে কয়েকটি লঘুচাপের সঙ্গে সৃষ্টি হতে পারে একটি ঘূর্ণিঝড়ও— এমনটিই জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার আবহাওয়াবিদ তরিফুর নেওয়াজ কবির এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মে মাসে। দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে আগামী ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি ও তীব্র কালবৈশাখী হতে পারে। দেশের অন্যত্র আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা ও মাঝারি ধরনের কালবৈশাখী হতে পারে।

এ ছাড়া দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, মে মাসের প্রথম দিকে দেশে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। সঙ্গে দাবদাহও থাকবে এবং লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আভাসও রয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   ঝড়বৃষ্টি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy