সৌদি আরবে ঘুরতে যাওয়ার আমন্ত্রণ মেসির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। মাস তিনেক পর সেই সৌদ আরবে

2023-04-30T13:05:47+00:00
2023-04-30T13:08:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সৌদি আরবে ঘুরতে যাওয়ার আমন্ত্রণ মেসির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ এপ্রিল, ২০২৩, ১:০৫ পিএম  আপডেট: ৩০.০৪.২০২৩ ১:০৮ পিএম  (ভিজিট : ১২৩)
X

কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। মাস তিনেক পর সেই সৌদ আরবে ঘুরতে যাওয়ার আমন্ত্রণ করছেন মেসি!

শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। সেখানে সৌদি আরবের গাছপালা ও সবুজ প্রকৃতির ছবি দিয়ে মেসি লিখেছেন, ‘কে ভেবেছিল সৌদিতে এরকম সবুজ আছে? আমি এমন অপ্রত্যাশিত বিস্ময় যখনই সম্ভব হয় তখনই খুঁজতে বের হই।’

মেসির পোস্ট করা ওই ছবি আর ক্যাপশন দেখে নিশ্চয়ই একটু ভাবনায় পড়ে গেছেন সমর্থকরা। আসলে মেসি সৌদি আরবের ভ্রমণ বিষয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এ কারণেই তিনি এমন পোস্ট করেছেন। ক্যাপশনের শেষেও ব্যবহার করা হয়েছে ‘ভিজিটসৌদি’ হ্যাশট্যাগ।

গত বছরের মে মাসে জেদ্দায় যান মেসি। তখনই তাকে ভ্রমণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করে সৌদি আরব। পরে পিএসজির হয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে জানুয়ারিতে দেশটিতে যান তিনি। গিয়েছেন সর্বশেষ মার্চেও। গত এক বছরে অন্তত তিনবার সৌদিতে গিয়েছেন তিনি। আর্জেন্টাইন তারকাকে নিয়ে সৌদি আরবের ক্লাবগুলোর আগ্রহের খবরও নতুন নয়। যদিও এখন অবধি মেসি ইউরোপেই থাকতে চান বলে খবর।


বাবু/এ আর 




  বিষয়:   মেসি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy