বাংলাদেশ-ইইউ সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ব্রাসেলসে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন বৈঠকে অংশ নিতে আজ রোববার রাতে

2023-04-30T22:27:54+00:00
2023-04-30T22:27:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ-ইইউ সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ব্রাসেলসে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ এপ্রিল, ২০২৩, ১০:২৭ পিএম   (ভিজিট : ১৪১)
X

বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন বৈঠকে অংশ নিতে আজ রোববার রাতে পাঁচ দিনের সফরে বেলজিয়াম যাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি সফরে ১-৫ মে ব্রাসেলসে থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি ইইউ সদর দপ্তরে ইইউর স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার উলভা জোহানসন, দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার জানেজ লেনারকিক, আন্তর্জাতিক অংশীদারিত্ববিষয়ক কমিশনার জুটটা ইউপিলাইনেন, অর্থ ও বাণিজ্যবিষয়ক উপনির্বাহী কমিশনারসহ বিভিন্ন মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন।

আরও জানানো হয়, শাহরিয়ার ইইউর পররাষ্ট্রবিষয়ক ইউরোপীয় পার্লামেন্টের সভাপতি ডেভিড ম্যাকএ্যালিস্টার, আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক ইউরোপীয় পার্লামেন্টের সভাপতি বারনড ল্যাঙ্গে, মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সহসভাপতি ক্রিস পিটারসসহ উচ্চ পর্যায়ের বিভিন্ন প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া তিনি বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ এবং বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন।

পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হবেন। প্রতিমন্ত্রী বেলজিয়াম সফর শেষে ৫ মে লন্ডনে যাত্রা করবেন এবং যুক্তরাজ্যের রাজার অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে যোগ দেবেন।

বাবু/মম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy