বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করল সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা চালু করেছে সৌদি আরব। প্রথম দেশ হিসেবে এ সুবিধা পাওয়ার মধ্যদিয়ে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে

2023-05-01T23:54:40+00:00
2023-05-01T23:56:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করল সৌদি আরব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ মে, ২০২৩, ১১:৫৪ পিএম  আপডেট: ০১.০৫.২০২৩ ১১:৫৬ পিএম  (ভিজিট : ১২৪)
X

বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা চালু করেছে সৌদি আরব। প্রথম দেশ হিসেবে এ সুবিধা পাওয়ার মধ্যদিয়ে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে যেতে আর বাংলাদেশিদের স্টিকার ভিসা লাগবে না।

আজ সোমবার ঢাকার সৌদি দূতাবাসে এক অনুষ্ঠানের মাধ্যমে ই-ভিসার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। বাংলাদেশের নাগরিকরা আজ থেকে ই-ভিসা নিয়ে সৌদি আরব যেতে পারবেন। তাই আর স্টিকার ভিসার প্রয়োজন হবে না।

রাষ্ট্রদূত বলেন, আগে বাংলাদেশিদের ওমরাহর জন্য ই-ভিসা চালু ছিল। তবে এখন থেকে সব ধরনের ভিসার ক্ষেত্রে ই-ভিসা নেওয়া যাবে।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শহীদুল আলম বলেন, ভিসা ইংরেজি বা বাংলা ভাষা থাকলে সুবিধা হয়। কারণ বাংলাদেশি যেসব কর্মী দেশটিতে যান তারা আরবি ভাষা পড়তে পারেন না। পরবর্তীতে সৌদি আরব ই-ভিসায় ইংরেজি বা বাংলা ভাষা সংযোজন করবে বলে আমরা আশা করছি।


বাবু/মম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy