সরাসরি বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোচা

বুলেটিন ডেস্ক

জাতীয়

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোচা (Mocha) সৃস্টি ও ১৩ থেকে ১৬ ই মে এর মধ্যে সরাসরি বাংলাদেশের উপকুলে আঘাত করার

2023-05-02T11:28:39+00:00
2023-05-02T11:29:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরাসরি বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোচা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩, ১১:২৮ এএম  আপডেট: ০২.০৫.২০২৩ ১১:২৯ এএম  (ভিজিট : ২১০)
X

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোচা (Mocha) সৃস্টি ও ১৩ থেকে ১৬ ই মে এর মধ্যে সরাসরি বাংলাদেশের উপকুলে আঘাত করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বলে সতর্ক করেছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি আমেরিকা ও ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেল হতে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে এবং তার নিজস্ব গবেষনার আলোকে দেশের সমুদ্রে মাছ ধরার জেলে, ধান ও লবন চাষিদের নিজ নিজ জান-মাল নিরাপদ রাখতে বেশ কিছু অনুরোধ জানিয়েছে। 

মোস্তফা কামাল পলাশ লিখেছেন, আমেরিকা ও ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেল হতে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে ৮ থেকে ৯ ই মে এর মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে আন্দামান ও নিকবার দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে লঘুচাপ সৃষ্টি হয়ে ১০ ই মে এর মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়া ও ১১ ই মে পুর্নাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নির্দেশ করতেছে একই সাথে আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল। ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেল প্রায় ৫০ থেকে ৬০ % সম্ভাবনার কথা নির্দেশ করতেছে ১০ ই মে আন্দামান ও নিকবার দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে ঘূর্ণিঝড় মোচা (Mocha) সৃষ্টির।  

আমেরিকা ও ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেল হতে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাষ অনুসারে ঘূর্ণিঝড় মোচা (Mocha) ১৪ ই মে মধ্যরাতের পরে থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকা দিয়ে সরাসরি স্থল ভাগে আঘাত করার সম্ভাবনা নির্দেশ করতেছে। আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সর্বশেষ পূর্বাভাস অনুসারে স্থলভাগে আঘাত করার সময় ঘূর্ণিঝড়টির খুবই শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে স্থল ভাগে আঘাত করার সম্ভাবনা রয়েছে। সর্বশেষ পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড় মোচা (Mocha) স্থল ভাগে আঘাতের সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ১৪০ থেকে ১৭০ কিলোমিটার।  

ঘূর্ণিঝড় মোচা (Mocha) যে স্থানে (দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর) উৎপত্তি হওয়ার কথা নির্দেশ করতেছে ও যে পথে ( উত্তর-পূর্ব দিকে) অগ্রসর হওয়ার কথা নির্দেশ করতেছে আমেরিকা ও ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেল তাতে করে এই ঘূর্ণিঝড়টির কারণে সবচেয়ে বড় হুমকি হবে জলোচ্ছ্বাস। ১৪ ই মে (চাঁদ এর ৮১% অন্ধকার থাকবে) সন্ধ্যার পর থেকে যদি ঘূর্ণিঝড়টি স্থাল ভাগে আঘাত হানা শুরু করে তবে কমপক্ষে ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের চর ও উপকূলীয় এলাকাগুলো। ঘূর্ণিঝড়টির সৃষ্টি ও স্থাল ভাগে আঘাত করার সময় যদি মাত্রা ৩ দিন পিছিয়ে ১৭/১৮ তারিখ হয়ে তবে ১৫ ফুট উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের চর ও উপকূলীয় এলাকাগুলোতে কারণ ১৮ ই মে আমাবস্যার রাত।

১) উপকূলীয় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলো আগামীকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি।

২) দেশের কৃষক ভাইদের সকল পাকা ধান মে মাসের ১২ তারিখের মধ্যে কেটে গোলায় তুলার অনুরোধ জানাচ্ছি 

৩) উপকূলীয় এলাকার মৎসচাষিদের জলোচ্ছ্বাস থেকে মাছের ঘের রক্ষার প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়ার অনুরোধ জানাচ্ছি

৪) লবণ চাষিদের মে মাসের ১২ তারিখের মধ্যে সকল লবণ তুলে ফেলার অনুরোধ জানাচ্ছি

৫) জেলে ভাইদের অনুরোধ জানাচ্ছি ১০ তারিখের পরে নতুন করে সমুদ্রে মৎস্য আহরণে না যাওয়ার জন্য। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া চট্টগ্রাম বিভাগের জেলেরা যেন অবশ্যই ১১ ই মে এর মধ্যে ও খুলনা বিভাগের জেলেরা অবশ্যই ১২ ই মে এর মধ্যে উপকূলে ফিরে। ১১ ই মে এর পরে যদি কোন জেলে সমুদ্রে মাছ ধরতে যায় তবে প্রাণ নিয়ে ফেরার সম্ভাবনা খুবই কম। 

৬) বন্যা ও পানিসম্পদ মন্ত্রণালয় ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতি বিনীত অনুরোধ উপকূলীয় সকল বেড়িবাঁধের সকল ত্রুটি কিংবা দুর্বল স্থান গুলো মে মাসের ১২ তারিখের পূর্বেই মেরামত করার জন্য।

আবারও মনে করিয়ে দিতে চাই পুরো এপ্রিল মাস উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে কোন লঘু চাপ/ নিম্নচাপ/ ঘূর্ণিঝড় সৃষ্টি হয় নি। ফলে ব্যাপক পরিমাণ শক্তি জমা হয়েছে বঙ্গোপসাগরের সমুদ্রের পানিতে। ফলে ঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভব্য ঘূর্ণিঝড় মোচা খুবই শক্তিশালী হবে এই বিষয়ে আমি হলফ করিয়া বলিতে পারি। মে মাসের ৩ তারিখের মধ্যে ৫০ থেকে ৬০ % ও মে মাসের ৫ তারিখের মধ্যে প্রায় ৮০ থেকে ৯০% নিশ্চিত হওয়ার যাবে বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভব্য ঘূর্ণিঝড় মোচা ঠিক কোন শক্তিতে উপকূলে আঘাত হনতে পারে। তবে আমার অভিজ্ঞতার আলোকে আমি মোটামুটি নিশ্চিত যে এই ঘূর্ণিঝড় সরাসরি বাংলাদেশের উপকূল দিয়ে স্থল ভাগে আঘাত করতে যাচ্ছে।

বাবু/জেএম 




  বিষয়:   মোচা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy