দেশে বেড়েছে বেকারের সংখ্যা: বিবিএস

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

দেশে বেকারের সংখ্যা বেড়েছে। বর্তমানে কর্মহীন মানুষের সংখ্যা ২৫ লাখ ৯০ হাজার। গেল বছরের শেষ ৩ মাসের চেয়ে

2023-05-02T16:43:08+00:00
2023-05-02T16:43:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে বেড়েছে বেকারের সংখ্যা: বিবিএস
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩, ৪:৪৩ পিএম   (ভিজিট : ১১২)
X


দেশে বেকারের সংখ্যা বেড়েছে। বর্তমানে কর্মহীন মানুষের সংখ্যা ২৫ লাখ ৯০ হাজার। গেল বছরের শেষ ৩ মাসের চেয়ে যা ২ লাখ ৭০ হাজার বেশি। এমন তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

মঙ্গলবার (২ মে) সকালে এনইসি ভবনে শ্রমশক্তি জরিপ প্রকাশ করে সংস্থাটি।

বিবিএস জানায়, গত ডিসেম্বরে বেকার জনগোষ্ঠী সংখ্যা ছিল ২৩ লাখ ২০ হাজার। এ সময় কৃষি খাতে কর্মসংস্থান সবচেয়ে বেশি কমেছে। গেল ডিসেম্বরে ৩ কোটি ২৩ লাখ মানুষ কৃষিতে নিয়োজিত থাকলেও মার্চে কমে তা দাঁড়িয়েছে ৩ কোটি ১৯ লাখে।

চলতি বছরের মার্চ শেষে দেশে মোট শ্রম শক্তি দাঁড়িয়েছে ৭ কোটি ৩৬ লাখ ৯০ হাজার। কর্মে নিয়োজিত মোট জনশক্তির সংখ্যা এখন ৭ কোটি ১১ লাখ। এর মধ্যে পুরুষ ৪ কোটি ৬৫ লাখ ৪০ হাজার, নারী ২ কোটি ৪৫ লাখ ৬০ হাজার।

-বাবু/এ.এস





  বিষয়:   বেকার  বিবিএস 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy