এই সরকারের হাতে দেশের মানুষ নিরাপদ নয় : টুকু

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান

2023-05-02T22:16:37+00:00
2023-05-02T22:16:37+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
এই সরকারের হাতে দেশের মানুষ নিরাপদ নয় : টুকু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩, ১০:১৬ পিএম   (ভিজিট : ১১৭)
X

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশে আইনের শাসন নেই, ন্যায়বিচার নেই। স্বাধীনতার মূল চেতনা ছিল গণতন্ত্র। সেই গণতন্ত্রকে এই সরকার হত্যা করেছে।

আজ মঙ্গলবার শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন টুকু।

যুবদল সভাপতি বলেন, এই সরকার গণতন্ত্র হত্যা করেছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। মানুষ আজ বঞ্চিত। এ দেশে শুধু সংসদ নির্বাচন নয়, স্থানীয় সরকারের নির্বাচনগুলোতেও জনগণ ভোট দিতে পারেনি।

আওয়ামী লীগ সরকার ব্যর্থ উল্লেখ করে টুকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে মানুষের অধিকার ফিরিয়ে আনা হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, দীপু সরকার, কামরুজ্জামান দুলাল, মহসিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ হাসান স্বাধীন ও সহসাধারণ সম্পাদক মিঞা মো. রাসেল প্রমুখ।

বাবু/মম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy