দুর্যোগ মোকাবিলায় প্রতি ওয়ার্ডে হবে স্বেচ্ছাসেবক দল : তাপস

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ওয়ার্ড রয়েছে ৭৫টি। দুর্যোগ মোকাবিলায় এসব ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে বলে

2023-05-02T22:18:49+00:00
2023-05-02T22:18:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দুর্যোগ মোকাবিলায় প্রতি ওয়ার্ডে হবে স্বেচ্ছাসেবক দল : তাপস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩, ১০:১৮ পিএম   (ভিজিট : ১৪৯)
X

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ওয়ার্ড রয়েছে ৭৫টি। দুর্যোগ মোকাবিলায় এসব ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ মঙ্গলবার নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে সম্প্রতি সংগঠিত অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা ও দুর্যোগপরবর্তী উদ্ধার তৎপরতা নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মেয়রের সভাপতিত্বে দক্ষিণ সিটির দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি বিষয়টি জানান।

মেয়র তাপস বলেন, প্রতিটি ওয়ার্ডে ২০০ সদস্য নিয়ে আমরা স্বেচ্ছাসেবক দল গঠন করতে চাই। স্বেচ্ছাসেবীদের নিয়ে প্রতি মাসেই মহড়া করা হবে। প্রাথমিক অবস্থায় হয়তো তিন মাস অন্তর করা হবে। পর্যায়ক্রমে তাদের প্রতি মাসেই প্রশিক্ষণের আওতায় আনা হবে মহড়া দেওয়ার মাধ্যমে। তাদের অঞ্চল ও এলাকাভিত্তিক মহড়া দেওয়া হবে, যা বাস্তবায়নে আসন্ন বাজেটে বরাদ্দ রাখবে ডিএসসিসি।

তিনি জানান, এসব স্বেচ্ছাসেবক দলে থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রেড ক্রিসেন্টের সদস্যরা। তাদের বয়স সীমা থাকবে ১৬ বছর থেকে ৩০ বছর পর্যন্ত। প্রত্যেক ওয়ার্ডের নিরাপত্তারক্ষীরাও এ দলে অন্তর্ভুক্ত থাকবে। তাদের বয়সসীমা শিথিল করা হবে। যে কোনো দুর্যোগ মোকাবিলায় যাতে এসব দল তাৎক্ষণিকভাবে প্রস্তুত থাকে, আমরা এ বিষয়টি নিশ্চিত করতে চাই।

মেয়র বলেন, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়মিত সূচির আওতায় আনা হবে। একটি নির্দেশিকা তৈরিতে ১১ সদস্যের কমিটি করা হয়েছে। আগামী জুনের মধ্যেই চালু হবে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ বা ওয়ান স্টপ সেন্টার। আসছে বাজেটে দুর্যোগ ব্যবস্থাপনায় আলাদা বরাদ্দ থাকবে। ক্ষতিগ্রস্তদের জন্যও থাকবে ব্যবস্থা। দক্ষিণ সিটি করপোরেশনে ৪২টি ভবন ঝুঁকিপূর্ণ; ১৯৭টি সংস্কারের সুপারিশ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। দ্রুতই এ ব্যাপারে ডিএসসিসি পদক্ষেপ নেবে।

এ সময় বঙ্গবাজারের নতুন ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। তাপস উত্তরে বলেন, বঙ্গবাজারের ব্যবসায়ীরা চাইলে ভবন নির্মাণের দিকে এগিয়ে যাব। প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছেন। মার্কেট নির্মাণ হলে কী ধরনের মার্কেট হবে সেটিও দেখতে হবে। মার্কেট নির্মাণ শুরু হলে নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যাবে।  বঙ্গবাজারের আগুন নিয়ে অপর এক প্রশ্নের উত্তরে ফজলে নূর তাপস বলেন, নাশকতা হয়েছে কি হয়নি সেটি আমাদের পক্ষে বলা সম্ভব না। এটি আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা বলতে পারবে। নাশকতার বিষয়গুলো নিয়ে তারা কাজ করছে। আশা করি, তারা বের করে আনবেন। রোজায় বেশি ছিল, এখন আগুনের ঘটনা কমে এসেছে। প্রতিদিন হওয়ার কারণে আমরা শঙ্কিত ছিলাম। মাঠপর্যায়ে সুপারিশগুলোয় যেন কাজ হয় তা নিয়েই কথা হয়েছে।

বাবু/মম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy