উবারে ফেলে যাওয়া জিনিস ফিরে পাবেন যেভাবে

বুলেটিন ডেস্ক

প্রযুক্তি

শীর্ষস্থানীয় রাইড শেয়ারিং অ্যাপ উবারের লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্স প্রকাশ করেছে। গত বছর বাংলাদেশি উবার ব্যবহারকারীরা কোন জিনিসগুলো

2023-05-03T15:24:15+00:00
2023-05-03T15:24:15+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
উবারে ফেলে যাওয়া জিনিস ফিরে পাবেন যেভাবে
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ মে, ২০২৩, ৩:২৪ পিএম   (ভিজিট : ১৮৩)
X


শীর্ষস্থানীয় রাইড শেয়ারিং অ্যাপ উবারের লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্স প্রকাশ করেছে। গত বছর বাংলাদেশি উবার ব্যবহারকারীরা কোন জিনিসগুলো উবারে সবচেয়ে বেশি ফেলে রেখে গেছেন এবং দিনের কোন সময়ে, সপ্তাহের কোন দিনে ও বছরের কোন সময়ে হারানো জিনিস রিপোর্ট করেছেন—এসব তথ্য উঠে এসেছে এই ইনডেক্সে।

এ বছর ঈদের মৌসুমে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি জিনিসপত্র ভুলে ফেলে রেখে গেছেন। বেশির ভাগ মোবাইল ফোন ও ক্যামেরা ফেলে রেখে আসার ঘটনাটি ঘটেছে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে। গত বছর বাংলাদেশজুড়ে যাত্রীদের ভুলে যাওয়া জিনিসের তালিকায় প্রথম দুটি স্থানে ছিল ফোন এবং ব্যাগ। তালিকায় এর পরেই ছিল ওয়ালেট, হেডফোন ও কাগজপত্র। বাংলাদেশিরা উবারে এ রকম সাধারণ জিনিসপত্র যেমন ভুলে ফেলে রেখে গেছেন, তেমনি ভুলে রেখে গেছেন ল্যাপটপের মতো ডিভাইসও।

উবারের বাংলাদেশ ও পূর্ব ভারত প্রধান আরমানুর রহমান বলেন, “হারানো জিনিস খুঁজে পেতে উবারের কিছু ইন-অ্যাপ অপশন আছে। এ ব্যাপারে যাত্রীদের জানানোর জন্য লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্স একটি চমৎকার উপায়। যাত্রীদের বলতে চাই, গাড়ি থেকে নামার আগে সব জিনিসপত্র সঙ্গে নিয়ে নামতে ভুলবেন না। যদি ভুল করে কিছু ফেলেও যান, জানবেন যে আপনাকে সাহায্য করতে আমরা সব সময় প্রস্তুত।”

উবারে ফেলে যাওয়া জিনিস ফিরে পাবেন যেভাবে

১। ‘ইয়োর ট্রিপস’ অপশনে ট্যাপ করুন এবং যে ট্রিপে আপনার জিনিসটি হারিয়ে গেছে তা সিলেক্ট করুন
২। নিচে স্ক্রল করে ‘ফাইন্ড লস্ট আইটেম’ অপশনে ট্যাপ করুন 
৩। ‘কন্ট্যাক্ট ড্রাইভার অ্যাবাউট আ লস্ট আইটেম’ অপশনে ট্যাপ করুন
৪। স্ক্রল করে নিচে নামুন এবং আপনার সঙ্গে যোগযোগ করা যাবে এমন একটি ফোন নম্বর লিখুন। সাবমিট অপশনে ট্যাপ করুন। 
৫। যদি নিজের ফোন হারিয়ে যায় তাহলে আপনার বন্ধুর ফোন নম্বর ব্যবহার করুন (এর জন্য আপনাকে কম্পিউটার বা বন্ধুর ফোন থেকে নিজের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে)।
৬। আপনার ফোন বেজে উঠবে এবং আপনার চালকের মোবাইল নম্বরের সঙ্গে আপনাকে সরাসরি যুক্ত করে দেওয়া হবে। 
৭। যদি চালক ফোন ধরেন এবং নিশ্চিত করেন যে আপনার জিনিসটি পাওয়া গেছে, সেটি ফিরিয়ে নিতে উভয়ের জন্য সুবিধাজনক একটি সময় ও স্থান নির্বাচন করুন।
৮। যদি চালকের সঙ্গে যোগাযোগ করতে না পারেন, আপনার হারানো জিনিসটির বিস্তারিত বর্ণনা এবং আপনার সঙ্গে যোগাযোগের উপায় জানিয়ে চালককে একটি ভয়েস মেইল পাঠিয়ে রাখুন।

উবার যাত্রীদের ভুলে যাওয়ার তালিকার প্রথম ৫টি জিনিস
১। মোবাইল
২। ব্যাগ
৩। ওয়ালেট
৪। হেডফোন
৫। কাগজপত্র

-বাবু/এ.এস





  বিষয়:   উবার 



Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy