নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : জাপান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জাপান কোনো মন্তব্য করতে চায় না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির

2023-05-03T15:45:05+00:00
2023-05-03T15:45:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : জাপান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ মে, ২০২৩, ৩:৪৫ পিএম   (ভিজিট : ১৫৫)
X


নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জাপান কোনো মন্তব্য করতে চায় না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে বাংলাদেশ ও জাপানের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনায় সন্তোষ প্রকাশ করে জাপানের রাষ্ট্রদূত বলেন, দুই দেশ একটি ‘অত্যন্ত বিস্তৃত ও লক্ষ্যভিত্তিক’ অংশীদারিত্বের দিকে মনোনিবেশ করছে।

জাপান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের সম্পর্ক বিস্তৃত অংশীদারিত্ব থেকে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে। কৌশলগত অংশীদারিত্ব মানে শুধু রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যু নয়।

মঙ্গলবার টোকিও থেকে ফিরে রাষ্ট্রদূত বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক ‘লাভজনক’ সহযোগিতা থাকা উচিত।

তিনি আরও বলেন, দুই দেশ বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে।

বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক আউটলুক সম্পর্কে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে জাপানের দৃষ্টিভঙ্গির মধ্যে অনেক মিল রয়েছে।

টোকিওতে শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ভবিষ্যতের সম্ভাবনার কথা স্বীকার করে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সম্পর্কিত আলোচনা শুরুকে স্বাগত জানান।

আগামী ৫০ বছর ও তার ওপরে দু'দেশের যাত্রায় নেতৃত্ব দেওয়ার পথপ্রদর্শক নীতি হিসেবে দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

-বাবু/এ.এস





  বিষয়:   নির্বাচন  অভ্যন্তরীণ  বিষয় 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy