ভুল বুঝতে পেরেই প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিয়েছে বিশ্বব্যাংক: কাদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

যে বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আজ তারা ভুল স্বীকার করে প্রধানমন্ত্রীকে সম্মাননা দিয়েছে। বৃহস্পতিবার (৪

2023-05-04T12:32:08+00:00
2023-05-04T12:32:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভুল বুঝতে পেরেই প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিয়েছে বিশ্বব্যাংক: কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ১২:৩২ পিএম   (ভিজিট : ১৭৯)
X


যে বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আজ তারা ভুল স্বীকার করে প্রধানমন্ত্রীকে সম্মাননা দিয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজধানীর শাহবাগে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, পদ্মা সেতুর জন্য ২৫ হাজার কোটি টাকা বাজেট সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। দেশের অর্জন, আমাদের সকলের অর্জনে এটা আওয়ামী লীগের একার অর্জন নয়, ২৩ কোটি মানুষের অর্জন।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অপরাজনীতি করে খাটো হয়েছেন দেশকে খাটো করবেন না। শেখ হাসিনা নালিশ করতে যায়নি, দেশের অর্জনের জন্য গিয়েছে। শেখ হাসিনাকে এই বিদেশ সফর এবং অর্জনের জন্য সংবর্ধনা দেওয়া উচিত।

তিনি বলেন, আমাদের রাজনীতি হিংসা মুক্ত এখনো একথা দাবি করতে পারি না। রাজনীতিতে নষ্ট ধারা এখনো প্রবাহিত। শান্তির রাজনীতি পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কাদের বলেন, দলে দলে বিভক্ত হয়ে দেয়াল তৈরির রাজনীতি নয়, রাজনীতিতে সম্পর্কের সেতু তৈরি করতে হবে। যুদ্ধ বিদ্রোহ নয়, শান্তির রাজনীতি করা প্রয়োজন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় সম্প্রীতির সুবাতাস সৃষ্টি করতে হবে এটা রাজনৈতিক অধিপতিদের দায়িত্ব ও কর্তব্য।

তিনি বলেন, হিংসা হানাহানি যুদ্ধ বিদ্রোহ কিংবা সহিংসতা নয়, শান্তির পথ দেখাতে হবে। সম্প্রদায়িক বাংলাদেশ চাই, সন্ত্রাস চাই না। সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে চেতনাবিরোধী সন্ত্রাসকে রুখতে হবে। নষ্ট রাজনীতি অসুস্থ, সন্ত্রাস, সহিংসতা রাজনীতিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বৌদ্ধদের এই উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির সকলেই মিলেমিশে একাকার হয়ে গেছে। গৌতম বুদ্ধ শান্তির বাণী প্রচার করে গেছেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy