বিকেলে বাসায় ফিরছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ছয় দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৩টায় হাসপাতাল থেকে

2023-05-04T12:47:03+00:00
2023-05-04T12:47:03+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
বিকেলে বাসায় ফিরছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ১২:৪৭ পিএম   (ভিজিট : ১৪৮)
X


ছয় দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৩টায় হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরবেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, বিকেল ৩টায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজায় নেওয়া হবে।

গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ভর্তি করানো হয় খালেদা জিয়াকে।

ওই সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, খালেদা জিয়ার বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করানোর দরকার। যেগুলো বাসায় থেকে করানো সম্ভব নয়। এ জন্য তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এদিকে খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে আছেন তার গৃহকর্মী ফাতেমা। এছাড়া ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দ মর্শিলা রহমানও হাসপাতালে আসা-যাওয়া করছেন।

৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার ও কিডনি জটিলতায় ভুগছেন। 

-বাবু/এ.এস





  বিষয়:   খালেদা জিয়া  চিকিৎসা 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy