ভিন্নপথে ক্ষমতায় আসার চেষ্টা সফল হবে না : রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই দেশের

2023-05-04T23:35:13+00:00
2023-05-04T23:35:13+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ভিন্নপথে ক্ষমতায় আসার চেষ্টা সফল হবে না : রওশন এরশাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ১১:৩৫ পিএম   (ভিজিট : ১৪৭)
X

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই দেশের আগামী নেতৃত্ব বাছাই করে নেবে জনগণ। তাই সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে ভিন্নপথে ক্ষমতায় আসার চেষ্টা সফল হবে না।

তিনি বলেন, আন্দোলন-লড়াইয়ের নামে দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে তা প্রতিহতের আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিরোধী দলীয় নেতার রাজনৈতিক কার্যালয়ে এক সভায় ভ্যার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব ও দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টি ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহাগির আল মাহি সাদ এরশাদ, জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙা, সাবেক এমপি অ্যাড. জিয়াউল হক মৃধা, রাষ্ট্রপতি এরশাদের সাবেক উপদেষ্টা রফিকুল হক হাফিজ, সাবেক এমপি এমএ গোফরান, নূরুল ইসলাম নূরু, শাহ জামাল রানা প্রমুখ।

বাবু/মম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy