চাঁদের উপচ্ছায়া গ্রহণ আগামীকাল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামীকাল শুক্রবার চাঁদের উপচ্ছায়া গ্রহণ হবে। তবে, বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা যাবে না। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে

2023-05-04T23:37:20+00:00
2023-05-04T23:37:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁদের উপচ্ছায়া গ্রহণ আগামীকাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ১১:৩৭ পিএম   (ভিজিট : ১৪৭)
X

আগামীকাল শুক্রবার চাঁদের উপচ্ছায়া গ্রহণ হবে। তবে, বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা যাবে না। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এতে বলা হয়, উপচ্ছায়ায় চাঁদ প্রবেশ করবে বাংলাদেশ সময় শুক্রবার রাত ৯টা ১২ মিনিট ১৮ সেকেন্ডে। মধ্যবর্তী গ্রহণ হবে রাত ১১টা ২৩ মিনিটে। উপচ্ছায়া থেকে চাঁদের নির্গমন হবে রাত ১টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ডে।

বিশ্ব কখনো কখনো পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে। যখন পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে, তখন সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা পায়, এতে চাঁদ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে। তখন পৃথিবীর মানুষের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এ ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়। কিন্তু উপচ্ছায়া চন্দ্রগ্রহণ তখনই হয় যখন সূর্য ও চন্দ্রের মাঝামাঝি পৃথিবী চলে এলেও একই সরলরেখায় থাকে না। এ চন্দ্রগ্রহণ এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, অ্যান্টার্কটিকা, আটলান্টিক-প্রশান্ত-ভারত মহাসাগর থেকে সরাসরি দেখা যাবে।

আইএসপিআর জানিয়েছে, অস্ট্রেলিয়ার কিম্বলটন শহর থেকে দক্ষিণ-পশ্চিম দিকে উপচ্ছায়ায় চাঁদ প্রবেশ করবে শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ২৭ মিনিট ৫৪ সেকেন্ডে। অস্ট্রেলিয়ার কোকাস আইল্যান্ড থেকে দক্ষিণ-পূর্ব দিকে ভারত মহাসাগরে মধ্যবর্তী গ্রহণ হবে রাত ১১টা ৫৬ মিনিট ১৮ সেকেন্ডে। এ সময় সর্বোচ্চ মাত্রা থাকবে ০.৯৮৯। মরিশাচের মাথুরিন বন্দর থেকে উত্তর-পূর্ব দিকে ভারত মহাসাগরে উপচ্ছায়া থেকে চাঁদের নির্গমন হবে শুক্রবার রাত ১২টা ৪২ সেকেন্ডে।


বাবু/মম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy