অগ্নি নির্বাপণে বাংলাদেশ ফায়ার সার্ভিস বিশ্বমানের সরঞ্জাম ব্যবহার করছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট, মশার কয়েল, সিগারেট

2023-05-05T07:15:40+00:00
2023-05-05T07:15:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মো. মাইন উদ্দিন
অগ্নি নির্বাপণে বাংলাদেশ ফায়ার সার্ভিস বিশ্বমানের সরঞ্জাম ব্যবহার করছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩, ৭:১৫ এএম   (ভিজিট : ২১১)
X

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট, মশার কয়েল, সিগারেট ও চুলার আগুনসহ সচেতনতার অভাবে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ছে। উৎসুক জনতার ভিড় ও পানির উৎসের অভাবের কারণে অগ্নি নির্বাপণ ব্যাহত হয়।

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস ভবনে হামলার ঘটনা খুবই দুঃখজনক। এ হামলায় ১৪টি গাড়ি ভাংচুর করা হয়েছে। যার প্রতিটির মূল্য ৮ কোটি টাকা। এ ঘটনায় সন্দেহভাজনদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। ভবন নির্মাণে ২ শতাংশ অগ্নি নিরাপত্তার জন্য ব্যয় করলে অগ্নি ঝুঁকি কমানো সম্ভব। অগ্নি নির্বাপণে বাংলাদেশ ফায়ার সার্ভিস বিশ্বমানের সরঞ্জাম ব্যবহার করছে।’ 


বৃহস্পতিবার (৪ মে) বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ কথা বলেন। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থা ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। 


সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেরি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আমাদের অগ্নি দুর্ঘটনা নিয়ে আতঙ্ক আছে, কিন্তু সচেতনতা নেই। নেই তেমন কোনো সরকারি-বেসরকারি সঠিক উদ্যোগ। ঢাকা শহরের ৯৮ শতাংশ বিপনি-বিতানে অগ্নিঝুঁকি মোকাবিলার সক্ষমতা নেই। কোনো রকম নিয়মনীতি না মেনেই গড়ে উঠেছে উপানুষ্ঠানিক মার্কেটগুলো। কিছু কিছু মার্কেটে লোক দেখানো ফায়ার এস্টিংগুইশার, পানি রিজার্ভ ট্যাংক, বালুর বালতি, রেসকিউ সিঁড়ি থাকলেও বড় কোনো অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় তা মোটেই পর্যাপ্ত নয়। 


ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে ১০ দফা সুপারিশ দেন।


‘ভবন ব্যবহারকারীদের অসচেতনতাই অগ্নি দুর্ঘটনার প্রধান কারণ’ শীর্ষক ছায়া সংসদে বিরোধী দল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশেকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সরকারি দল প্রাইমএশিয়া ইউনিভার্সিটি। 


প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক মোরছালীন বাবলা, সাংবাদিক সবুজ ইউনুস ও সাংবাদিক ফারাবী হাফিজ। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি ও সনদপত্র দেওয়া হয়।


বাবু/জেএম 







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy