রাজমুকুট উঠলো চার্লসের মাথায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে মুকুট উঠলো চার্লস তৃতীয়ের মাথায়। শনিবার তার মাথায় রাজমুকুট পরিয়ে দেন ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন

2023-05-06T17:32:29+00:00
2023-05-06T17:51:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজমুকুট উঠলো চার্লসের মাথায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ৫:৩২ পিএম  আপডেট: ০৬.০৫.২০২৩ ৫:৫১ পিএম  (ভিজিট : ১৯৭)
X


ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে মুকুট উঠলো চার্লস তৃতীয়ের মাথায়। শনিবার তার মাথায় রাজমুকুট পরিয়ে দেন ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি।

এর আগে রাজমুকুটে সার্বভৌম ক্ষমতার প্রতিনিধিত্বকারী অর্ব পরিয়ে দেন আর্মাঘের আর্চবিশপ। এছাড়া রাজার হাতে স্বর্ণখচিত তরবারি তুলে দেন আর্চবিশপ ক্যান্টারবারি।

এ সময় ক্যান্টারবেরির আর্চবিশপ তাকে বলেন, বিচার করতে, অন্যায়ের বৃদ্ধি বন্ধ করতে, ঈশ্বরের পবিত্র গির্জা এবং সকল শুভাকাঙ্খী মানুষকে রক্ষা করতে’ এই তরবারি ব্যবহার করতে বলেন।

গ্রিনিচ মান সময় সকাল ৯টা ২০ মিনিটে শোভাযাত্রা নিয়ে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আসেন রাজা চার্লস এবং রানি ক্যামেলিয়া। সকাল ১০টা থেকে শুরু হয় রাজার অভিষেক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে হাজির ছিলেন দুই হাজারের বেশি অতিথি ও রাজপরিষদ। ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি তার ভাষণের মধ্য দিয়ে রাজার অভিষেক অনুষ্ঠান শুরু করেন।

-বাবু/এ.এস





  বিষয়:   রাজমুকুট  চার্লস 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy