আ.লীগ ক্ষমতাকে টিকিয়ে রাখতে বিভিন্ন আইন তৈরি করেছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পরিকল্পিতভাবে রাষ্ট্রের বিচার বিভাগ থেকে শুরু করে মিডিয়া, আইনশৃঙ্খলা বাহিনী

2023-05-07T22:34:02+00:00
2023-05-07T22:34:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আ.লীগ ক্ষমতাকে টিকিয়ে রাখতে বিভিন্ন আইন তৈরি করেছে : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ মে, ২০২৩, ১০:৩৪ পিএম   (ভিজিট : ১৪৪)
X

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পরিকল্পিতভাবে রাষ্ট্রের বিচার বিভাগ থেকে শুরু করে মিডিয়া, আইনশৃঙ্খলা বাহিনী সবগুলোকে দলীয়করণ করে ফেলেছে। দেশকে একটি ত্রাসের রাজত্বে সৃষ্টি করেছে। এখন সাংবাদিকরাও কিছু লিখতে পারে না। তাদেরও ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দেওয়া হচ্ছে। 

আজ রোববার দুপুরে ঠাকুরগাঁও মির্জা রুহুল আমিন মিলনায়তনে বিএনপির সদর উপজেলা দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুর করিমের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি ওবায়দুল্লাহ হক মাসুদ, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক মো. জাফরুল্লাহ, অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ও মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, সরকারের খারাপ কাজগুলো নিয়ে সমালোচনা করাতো কোনো রাষ্ট্রদ্রোহিতা নয়, এটিই গণতন্ত্রের নিয়ম। এই সরকারের তাদের অন্যায় সম্পর্কে কেউ কিছু বললেই মামলা দিয়ে দাবিয়ে রাখতে চায়। কিন্তু গণতন্ত্রের নিয়ম হচ্ছে সরকারের খারাপ কাজ নিয়ে সমালোচনা করতে হবে। তবে এই সরকার সেটি করতে দিতে চায় না। জাতিসংঘ বলছে, সারা দেশের মানুষ এক হয়ে বলছে, ডিজিটাল আইন বাতিল করতে হবে। তখন অইনমন্ত্রী বলছেন, এই আইন বাতিল করা যাবে না।

আওয়ামী লীগ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন আইন তৈরি করেছে অভিযোগ করে তিনি বলেন, এই সরকারের বিরুদ্ধে যেন কেউ কথা বলতে না পারে সেজন্য তারা আইন, মামলা দিয়ে সবাইকে ভয় দেখায়। এই সরকার দেশের মানুষের কল্যাণের কথা চিন্তাও করে না। তারা প্রতি পদে পদে দেশকে আওয়ামী লীগ ও বিএনপি ভাগ করে।


বাবু/মম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy