কাঁচা আমের লাচ্ছি তৈরির রেসিপি

নিজস্ব প্রতিবেদক

লাইফস্টাইল

কাঁচা আম পাওয়া যাচ্ছে। এটি দিয়ে নানা ধরনের খাবার তৈরি করা যায়। এই গরমে প্রাণ জুড়াতে তৈরি করে

2023-05-07T23:20:48+00:00
2023-05-07T23:20:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাঁচা আমের লাচ্ছি তৈরির রেসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ মে, ২০২৩, ১১:২০ পিএম   (ভিজিট : ২০৫)
X

কাঁচা আম পাওয়া যাচ্ছে। এটি দিয়ে নানা ধরনের খাবার তৈরি করা যায়। এই গরমে প্রাণ জুড়াতে তৈরি করে খেতে পারেন কাঁচা আমের লাচ্ছি। কাঁচা আম, চিনি, টক দই ও অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই লাচ্ছি। চলুন জেনে নেওয়া যাক কাঁচা আমের লাচ্ছি তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

কাঁচা আমের টুকরা- ১ কাপ

চিনি- আধা কাপ

কমলার রস- আধা কাপ

টক দই- ২ টেবিল চামচ

বরফ কুচি- পরিমাণমতো

মধু- ২ চামচ।

যেভাবে তৈরি করবেন

কাঁচা আম খোসা ফেলে পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর কিউব করে কেটে ব্লেন্ডারে অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিন। এবার বরফ কুচি, চিনি, টক দই, কমলার রস ও মধু মিশিয়ে আরো কিছুক্ষণ ব্লেন্ড করুন। এবার গ্লাসে ঢেলে পরিবেশন করুন সুস্বাদু কাঁচা আমের লাচ্ছি।

বাবু/মম





Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy