সমরেশ মজুমদার আর নেই

নিজস্ব প্রতিবেদক

সাহিত্য

প্রখ্যাত কথা সাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই। আজ সোমবার সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ কলকাতায় একটি হাসপাতালে শেষ নিশ্বাস

2023-05-08T19:07:08+00:00
2023-05-08T19:40:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সমরেশ মজুমদার আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ৭:০৭ পিএম  আপডেট: ০৮.০৫.২০২৩ ৭:৪০ পিএম  (ভিজিট : ৪৮৪)
X

প্রখ্যাত কথা সাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই। আজ সোমবার সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ কলকাতায় একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। অনিমেষ-মাধবীলতার স্রষ্টার বয়স হয়েছিল ৮১ বছর।

হাসপাতাল সূত্রের খবর, গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ভর্তি করানো হয়েছিল সাহিত্য অকাডেমি পুরস্কারজয়ী সাহিত্যিককে। এর পর শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। আগে থেকেই সমরেশের সিওপিডি-র সমস্যা ছিল। ‘ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা’ও (স্লিপ অ্যাপনিয়া) বাড়তে থাকে।

১৯৪২ সালে উত্তরবঙ্গের গয়েরকাটায় জন্ম উত্তরাধিকার, কালপুরুষ, কালবেলা-সহ বেশ কিছু কালজয়ী উপন্যাসের লেখক সমরেশের। প্রাথমিক শিক্ষা জলপাইগুড়ি জিলা স্কুলে। ষাটের দশকের গোড়ায় তিনি কলকাতায় এসেছিলেন। ভর্তি হয়েছিলেন স্কটিশ চার্চ কলেজের বাংলা বিভাগের (সাম্মানিক) স্নাতক স্তরে । এর পর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।

১৯৭৫ সালে ‘দেশ’ পত্রিকায় তাঁর প্রথম উপন্যাস ‘দৌড়’ প্রকাশিত হয়েছিল। অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ ইত্যাদি।





Loading...
Loading...


সাহিত্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy