আজ সব প্রার্থীর সঙ্গে বসবেন সিইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের সকল প্রার্থী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে আজ সভা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)

2023-05-10T08:15:58+00:00
2023-05-10T08:15:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাজীপুর সিটি নির্বাচন
আজ সব প্রার্থীর সঙ্গে বসবেন সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩, ৮:১৫ এএম   (ভিজিট : ১৬২)
X

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের সকল প্রার্থী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে আজ সভা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ জন্য আজ তিনি গাজীপুর যাচ্ছেন। সিইসির সঙ্গে যাচ্ছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।


আজ (বুধবার) সকালে সিইসি গাজীপুর যাবেন। গাজীপুরে তিনি সকল প্রার্থী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সভা করবেন। সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন জানিয়েছেন, ওইদিন বেলা ১১টায় স্থানীয় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটটে প্রার্থীদের সঙ্গে এবং বিকেল সাড়ে ৩টায় একই স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

 

নির্বাচনে আচরণ বিধি ভঙ্গের দায়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মো. আজমত উল্লা খানকে ইসিতে তলব, মন্ত্রীদের আচরণ বিধি ভঙ্গ করে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ, বৈধ্যতা না পাওয়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের গুম হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ, আচরণ বিধি প্রতিপালনে দলটির সাধারণ সম্পাদককে নির্বাচন কমিশনের চিঠি, মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ন্ত্রণে মন্ত্রিপরিষদকে ইসির অনুরোধ, আজমত উল্লা খানের দুঃখ প্রকাশ ইত্যাদি ঘটনায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে গাজীপুরের নির্বাচন। 


সোমবার ছিল গাসিক নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। মঙ্গলবার প্রতীক বরাদ্দ হয়। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।


বাবু/জেএম 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy