মারা গেলেন নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ ৭ জনই

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন মো. ইব্রাহিম (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

2023-05-10T12:28:05+00:00
2023-05-10T12:28:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মারা গেলেন নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ ৭ জনই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩, ১২:২৮ পিএম   (ভিজিট : ১৪২)
X


নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন মো. ইব্রাহিম (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সাত জনই মারা গেলেন।

বুধবার (৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিম মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, ইব্রাহিমের শরীরের ২৮ শতাংশ দগ্ধ ছিল।

তিনি আরও জানান, এর আগে যারা মারা য়াওয়া জুয়েলের শরীরের ৯৭ শতাংশ, ইলিয়াসের ৯৮ শতাংশ, নিয়নের ৯৫ শতাংশ, হোসেনের ৯০ শতাংশ, গোলাম রাব্বানীর ৯৫ শতাংশ দগ্ধ ছিল।

গত ৪ মে বিকেলে ভুলতার গোলাকান্দাইলে রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড স্টিল মিলে বিস্ফোরণ হয়। এতে সাত জন দগ্ধ হন।

দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ৪০ বছর বয়সী শংকর নামের এক শ্রমিককে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

-বাবু/এ.এস





  বিষয়:   নারায়ণগঞ্জ  বিস্ফোরণ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy