রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়ালো

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে নিচে নেমে আসার দুই দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও

2023-05-10T15:49:37+00:00
2023-05-10T15:49:37+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়ালো
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩, ৩:৪৯ পিএম   (ভিজিট : ১৮৪)
X


বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে নিচে নেমে আসার দুই দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বর্তমানে রিজার্ভ আছে ৩ হাজার ৩৬ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে: আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছিল, কিন্তু বিদেশ থেকে ডলার আসায় রিজার্ভ আবার ৩০ বিলিয়ন ছাড়িয়েছে।

গত বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে বিশ্ববাজারে জ্বালানিসহ খাদ্যপণ্যের দাম বেড়ে যায়। তাতে আমদানি খরচও বাড়ে। তবে সেই তুলনায় বাড়েনি প্রবাসী ও রপ্তানি আয়। সে কারণে আমদানি দায় মেটাতে বাংলাদেশ ব্যাংককে প্রতিনিয়ত রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে হচ্ছে। এতে রিজার্ভ কমেছে।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে রিজার্ভ ৩ হাজার ৩৬ কোটি ডলার হলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতে এর ৬০০ কোটি ডলার রিজার্ভ হিসেবে ব্যবহারযোগ্য নয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy