ডিপিডিসি’তে শুদ্ধাচার পুরস্কার প্রদান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় শুদ্ধাচার কর্ম-কৌশল পরিকল্পনার আওতায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ২০২১-২২ অর্থবছরের ‘শুদ্ধাচার পুরস্কার’ প্রদান করেছে।বুধবার (১০

2023-05-10T17:34:04+00:00
2023-05-10T17:37:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিপিডিসি’তে শুদ্ধাচার পুরস্কার প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩, ৫:৩৪ পিএম  আপডেট: ১০.০৫.২০২৩ ৫:৩৭ পিএম  (ভিজিট : ১৬৫)
X

জাতীয় শুদ্ধাচার কর্ম-কৌশল পরিকল্পনার আওতায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ২০২১-২২ অর্থবছরের ‘শুদ্ধাচার পুরস্কার’ প্রদান করেছে। 

বুধবার (১০ মে) বিদ্যুৎ ভবনে অবস্থিত ডিপিডিসি’র প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান।

দাপ্তরিক কর্মকান্ড ও দ্বায়িত্ব পালনের ক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ এমপ্লয়ী (২য়-৭ম গ্রেড) ক্যাটাগরিতে ২০২১-২২ অর্থবছরে ডিজিএম (এইচ আর), এস্টেট এন্ড ট্রান্সপোর্ট দপ্তরের ম্যানেজার (এইচ আর) এলাইছ মিয়া, ৮ম-১২তম গ্রেড ক্যাটাগরিতে মোঃ আওলাদ হোসেন, জুনিয়র অ্যাসিস্ট্যন্ট ম্যানেজার (টেক), নির্বাহী প্রকৌশলী, গ্রীড সাউথ-১ এবং ১৩-১৬তম গ্রেড ক্যাটাগরিতে লাইনম্যান মেট মোঃ বিপ্লব আকন, নির্বাহী প্রকৌশলী, আন্ডার গ্রাউন্ড ক্যাবল (নর্থ) পুরস্কার লাভ করেন।

ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান তাঁর বক্তব্যে শুদ্ধাচার চর্চার উপর গুরুত্বারোপ করেন। তিনি তাঁর বক্তব্যে শুদ্ধাচার চর্চায় সকল অংশীজনদের অংশগ্রহণে সভা আয়োজন এবং তাঁদের মতামত গ্রহণের মাধ্যমে সেবার মান উন্নয়নের পরামর্শ প্রদান করেন।

পুরস্কার প্রাপ্তদেরকে প্রণোদনা হিসেবে সনদপত্র, ক্রেস্ট ও একমাসের মূল বেতনের সমপরিমান অর্থ প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিপিডিসি’র নির্বাহী পরিচালকগণ, কোম্পানি সচিব, মহাব্যবস্থাপক-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিপিডিসি’র সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে যোগদান করেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy