ছুটির দিনেও খোলা থাকবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঘূর্ণিঝড় ‘মোখা’কে কেন্দ্র করে শুক্র ও শনিবার সরকারি বন্ধের দিনও খোলা থাকবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।বৃহস্পতিবার (১১

2023-05-11T17:29:27+00:00
2023-05-11T17:29:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঘূর্ণিঝড় ‘মোখা’
ছুটির দিনেও খোলা থাকবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ৫:২৯ পিএম   (ভিজিট : ১৪৪)
X


ঘূর্ণিঝড় ‘মোখা’কে কেন্দ্র করে শুক্র ও শনিবার সরকারি বন্ধের দিনও খোলা থাকবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১১ মে) মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. সেলিম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আগামী ১২ ও ১৩ মে যথাক্রমে শুক্র ও শনিবার খোলা থাকবে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মোখা সংক্রান্ত তথ্য সংগ্রহ ও আদান-প্রদানের জন্য প্রয়োজনীয় দায়িত্ব পালনের লক্ষ্যে মন্ত্রণালয় যথারীতি খোলা থাকবে।

মন্ত্রণালয়ের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশনা দিয়ে আজ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নোটিশ জারি করা হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   দুর্যোগ ব্যবস্থাপনা  ত্রাণ মন্ত্রণালয় 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy