কবি কাজী নজরুলের পুত্রবধূর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বুলেটিন ডেস্ক

জাতীয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধূ ও বিশিষ্ট সংগীত শিল্পী কল্যাণী কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ

2023-05-12T17:20:51+00:00
2023-05-12T17:20:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কবি কাজী নজরুলের পুত্রবধূর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ৫:২০ পিএম   (ভিজিট : ২২৯)
X


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধূ ও বিশিষ্ট সংগীত শিল্পী কল্যাণী কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১২ মে) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘বিখ্যাত এ নজরুলগীতি শিল্পীর মৃত্যুতে সংগীত জগতের এক অপূরণীয় ক্ষতি হলো।’ প্রধানমন্ত্রী তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে সকালে পশ্চিমবঙ্গের কলকাতায় নিজ বাসভবনে মারা যান কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্র কাজী অনিরুদ্ধের স্ত্রী কল্যাণী কাজী। তার বয়স হয়েছিল ৮৭ বছর। অরিন্দম ও অনিন্দিতা নামে দুই সন্তান রয়েছে তার। তার মৃত্যুতে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 

জানা গেছে, বিদ্রোহী কবির ছোট পুত্রবধূ দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যা, ব্লাড ক্যানসারসহ বেশ কিছু সমস্যায় ভুগছিলেন। দেশপ্রিয় পার্কের এক নার্সিংহোমে তার চিকিৎসা চলছিল। পরে তাকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই আজ মারা গেলেন তিনি।

-বাবু/এ.এস





  বিষয়:   প্রধানমন্ত্রী  শোক 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy