বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে পায়রা সমুদ্র বন্দরে মহাবিপদ সংকেত ঘোষণার পর বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ করার সিদ্ধান্ত

2023-05-13T07:18:27+00:00
2023-05-13T07:18:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩, ৭:১৮ এএম   (ভিজিট : ১৬৭)
X

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে পায়রা সমুদ্র বন্দরে মহাবিপদ সংকেত ঘোষণার পর বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ।


শুক্রবার (১২ মে) রাত পৌনে ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক।


তিনি বলেন, ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ঢাকা-বরিশাল রুটের লঞ্চের বিষয়ে বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। বরিশাল নদী বন্দর এখনো বিপদ সংকেতের আওতায় নেই।


তিনি বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে লঞ্চগুলো চলাচলের অনুমতি দেওয়া হবে।


বাবু/জেএম 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy