দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে জাপার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় গণমানুষের পাশে থাকতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপ-নেতা গোলাম

2023-05-13T14:43:53+00:00
2023-05-13T14:43:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে জাপার আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩, ২:৪৩ পিএম   (ভিজিট : ১৪৯)
X

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় গণমানুষের পাশে থাকতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপ-নেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। 


শনিবার (১৩ মে) এক ভিডিও বার্তায় তিনি পার্টির নেতা-কর্মীদের প্রতি এ আহ্বান জানান। 


জাপা চেয়ারম্যান বলেন, নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা হলো, দুর্যোগ প্রবণ এলাকায় সব ধরনের মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকতে হবে। 


তিনি বলেন, আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা দেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় মোকাবিলার প্রধান দায়িত্ব সরকারের। আমরা আশা করছি সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করছে।  


বিরোধীদলীয় উপ-নেতা বলেন, আমাদের নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ দুর্যোগ মোকাবিলায় সাফল্যের একটি দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। দুর্গত মানুষের পাশে থাকাই জাপার রাজনীতি। প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকে জাপার নেতা-কর্মীরা ঘরে থাকতে পারে না। দুর্গত মানুষের কল্যাণে সরকারি ও বেসরকারি উদ্যোগেও পার্টির নেতা-কর্মীরা সক্রিয়ভাবে সহায়তা করবে। 


দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানিয়ে জিএম কাদের বলেন, দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে মহান আল্লাহর সহায়তা কামনা করছি। 


বাবু/জেএম 





  বিষয়:   জাপা 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy