দেশের ৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস

বুলেটিন ডেস্ক

জাতীয়

বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস

2023-05-15T11:27:40+00:00
2023-05-15T11:27:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশের ৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩, ১১:২৭ এএম   (ভিজিট : ১৮৩)
X


বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশে মোখার প্রভাব শেষ হয়ে গেছে। তবে আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগেই বৃষ্টি হতে পারে। এরমধ্যে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
 
এ ছাড়া নওগাঁ, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা কিছুটা প্রশমিত হতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া পরবর্তী ২ দিনে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

-বাবু/সাদরিনা




  বিষয়:   বৃষ্টি  বিভাগ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy