ইলিশা-১ কূপের তৃতীয় স্তরেও গ্যাসের সন্ধান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভোলার ইলিশা গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপ খনন শেষে প্রথম ও দ্বিতীয় স্তরের পর এবার তৃতীয় স্তরেও গ্যাসের

2023-05-15T16:38:17+00:00
2023-05-15T16:38:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইলিশা-১ কূপের তৃতীয় স্তরেও গ্যাসের সন্ধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩, ৪:৩৮ পিএম   (ভিজিট : ১৫০)
X


ভোলার ইলিশা গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপ খনন শেষে প্রথম ও দ্বিতীয় স্তরের পর এবার তৃতীয় স্তরেও গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিদিন এ কূপ থেকে ২ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে।

সোমবার (১৫ মে) সকালে আগুন জ্বালিয়ে শেষ ধাপের গ্যাস পরীক্ষার কাজ শুরু করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স।

বাপেক্স জানায়, ভোলার ইলিশা গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপ খনন শেষে তৃতীয় স্তরেও গ্যাসের সন্ধান পাওয়া গেছে। প্রতিদিন এ কূপ থেকে ২ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে আশা করা যাচ্ছে।

এর আগে গত ৮ মার্চ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিয়া ইউনিয়নের মালের হাট এলাকায় ‘ইলিশা-১’ কূপ খননকাজ শুরু করে রাশিয়ান প্রতিষ্ঠান গ্যাজপ্রম। ৩ হাজার ৪৩৬ মিটার গভীরে গ্যাসের সন্ধান পেলে ২৪ এপ্রিল প্রথম স্তরের খননকাজ শেষ করা হয়।
 
প্রথম স্তরের সফলতার পর রোববার (৭ মে) দ্বিতীয় স্তরেও মেলে গ্যাসের সন্ধান। বাপেক্স জানিয়েছে, প্রাথমিকভাবে এ কূপে ১৮০ থেকে ২০০ বিসিএফ ঘনফুট গ্যাসের মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

-বাবু/ এ.এস





  বিষয়:   গ্যাস  সন্ধান 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy