প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩, ৯:২৩ পিএম (ভিজিট : ১৫৪)

X
ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
সোমবার (১৫ মে) ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়।
দূতাবাস বলছে, ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য আমরা উদ্বিগ্ন এবং ঝড়ের পরে সহায়তা কাজে নিয়োজিত সকল অংশীদারের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জনগণ ও রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছি এবং সহায়তা দিতে প্রস্তুত আছি।
বাবু/মম