চার্জশিটে হেরোইনের পরিমাণ কম লেখায় তদন্ত কর্মকর্তাকে তলব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জব্দ করা হেরোইন থেকে অভিযোগপত্রে উদ্ধারের পরিমাণ কম লেখায় মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাসান

2023-05-15T21:26:14+00:00
2023-05-15T21:26:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চার্জশিটে হেরোইনের পরিমাণ কম লেখায় তদন্ত কর্মকর্তাকে তলব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩, ৯:২৬ পিএম   (ভিজিট : ১৫৮)
X

জব্দ করা হেরোইন থেকে অভিযোগপত্রে উদ্ধারের পরিমাণ কম লেখায় মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাসান সিকদারকে তলব করেছেন হাইকোর্ট। 

এ মামলায় এক আসামির জামিন শুনানির সময় বিষয়টি নজরে এলে সোমবার (১৫ মে) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

পুলিশের এই তদন্তকারী কর্মকর্তাকে আগামী ২৯ মে সকাল সাড়ে ১০টায় হাইকোর্টে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, হেরোইন উদ্ধারের মামলার আসামি মো. ফজলে রাব্বী ওরফে পিংকি রাব্বীর জামিন আবেদন করেন। তার জামিন শুনানির সময় বিষয়টি আদালতের নজরে আসে, জব্দ করা ৫০ গ্রাম হেরোইনের মামলায় তদন্তকারী কর্মকর্তা রাসায়নিক পরীক্ষকের মতামত অনুযায়ী অভিযোগপত্রে উদ্ধার করা হেরোইনের ওজন ২০.৫ গ্রাম লিখে দেন। তখন আদালত মামলার তদন্তকারী কর্মকর্তাকে তলব করেন। আর আসামির জামিন প্রশ্নে রুল জারি করেন। 

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী নাজনীন নায়েম। 

বাবু/মম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy